চোরচক্রের সক্রিয় সদস্য বিভিন্ন পেশার মানুষ
, ২৮ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
নগরীতে চুরি ছিনতাই বেড়েছে লাগামহীন। ঘটনার আড়ালে রয়েছে বিভিন্ন পেশার মানুষ। চালক, শ্রমিক ছাড়াও এ চক্রে জড়িয়েছে খোদ কসাইও। তাদের মধ্যে কেউ সোর্স, কেউ জমাদার ও চোরাই মামামাল বিক্রেতা। তারা নিজ পেশার আড়ালে চালায় তাদের কার্যক্রম। গ্রেপ্তার এড়াতে নগরীর বিভিন্ন থানা এলাকায় বসবাস করে সক্রিয় চোর চক্রের সদস্যরা। চুরি ছিনতাই সংঘটিত করতে কার্যক্রম চালান নতুন নতুন কৌশলে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ কর্মকর্তারা জানান, আগে এলাকাভিত্তিক চোর চক্রের সদস্যরা চুরি ছিনতাই করত। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা সম্ভব হতো অল্প সময়ের মধ্যে। তবে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর তারা নতুন কৌশলে চুরি, ছিনতাই সংগঠিত করে থাকে। যার ফলে থানাভিত্তিক চুরি ছিনতাই সংঘটিত হওয়ার ঘটনার পর সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্ত করতে অন্য থানার পুলিশ কর্মকর্তাদের কাছে সহযোগিতার জন্য পাঠানো হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম বলেন, চোর ছিনতাইকারীরা বিভিন্ন স্টাইলে তাদের কার্যক্রম সংগঠিত করে। তারা সাধারণত বিভিন্ন এলাকার বিভিন্ন পেশার হয়ে থাকে। সদরঘাট এলাকায় ৩০ ভরি স্বর্ণ ও ৮ ভরি রূপা এবং নগদ ৫০ হাজার টাকা চুরির ঘটনায় গ্রেপ্তারপূর্বক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত আসামি রুবেল প্রকাশ সুমনকে কর্ণফুলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে ঘটনায় জড়িত অপর পলাতক আসামি জুয়েল প্রকাশ কসাই জুয়েলকে নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে এবং আরেক পলাতক আসামি শিবু ধরকে পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নগদ ৫৪ হাজার টাকা, ১টি স্বর্ণের গলার হার ও ২টি স্বর্ণের চুড়ি। এ ঘটনায় সক্রিয় চোরচক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ কী পাবে, তার ওপর ঠিক হবে প্রত্যেক দেশের সঙ্গে সম্পর্ক -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিয়ানমারে উত্তেজনা বৃদ্ধি, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০ শতাংশের কম বাস্তবায়ন হওয়া প্রকল্প বাতিল হচ্ছে
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে বিএসএফের লাইট বন্ধ, পুশইন সন্দেহে পাহারায় বিজিবি-গ্রামবাসী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডেঙ্গু রোগীর তথ্যে গরমিল, দিশেহারা সিটি করপোরেশন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তার ন্যায্য হিস্যা মেলেনি, দ্রুত বাস্তবায়ন হবে মহাপরিকল্পনা -ত্রাণমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)