চুরিতে বাধা দেয়ায় নৈশপ্রহরী টিটুকে হত্যা, মাদকসেবী রিজন গ্রেপ্তার
পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাতে লাইনপাড় এলাকার সিদ্দিকের ছেলে টিটু পার্শ্ববর্তী সিপাহীপাড়ায় একটি নির্মাণাধীন সেতু পাহারা দেয়ার দায়িত্বে ছিলেন। এ সময় একই এলাকার রিজন সেতুর মালামাল পরিবহনে ব্যবহৃত গাড়ির ব্যাটারি ও রড কাটার সরঞ্জাম চুরি করার চেষ্টা করেন। বিষয়টি দেখতে পেয়ে টিটু ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করলে রিজন ধারালো অস্ত্র দিয়ে তার পেট ও উরুতে মারাত্মক আঘাত করে পালিয়ে যান।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা টিটুকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তার রিজনের বিরুদ্ধে এর আগে ৭ থেকে ৮টি মামলা রয়েছে এবং সে একজন চিহ্নিত মাদকসেবী। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি জানান, এর আগেও একাধিকবার রিজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন্য তাকে পাঠানো হয়েছে।
মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদকের কড়াল গ্রাস আজ সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়েছে এবং মাদকের টাকা সংগ্রহের জন্যই যুবসমাজ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।