শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

‘চিরচেনা’ যানজট নেই মহাখালীতে, সড়কে দ্বিগুণ গতি

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, সকাল ৪:১২
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের তৎপরতায় মহাখালী বাসস্ট্যান্ড এলাকা ঘিরে চিরচেনা যানজটের সড়কে এখন আর যত্রতত্র গাড়ি থামছে না।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহাখালী এলাকায় দেখা যায়, এ সড়কে চলাচলকারী অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাসকে যত্রতত্র পার্কিং যেমন করতে দেওয়া হচ্ছে না, তেমনি বন্ধ করে দেওয়া হয়েছে যত্রতত্র ইউটার্নও। ট্রাফিক সদস্যের সঙ্গে স্বেচ্ছাসেবকও ইউটার্নগুলোতে দায়িত্ব পালন করছেন। এ কারণে এ সড়কে যানবাহনের গতি বেড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি মহাখালী বাস টার্মিনালের পরিবহন ও শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠক করেছে ট্রাফিক পুলিশ। বৈঠকে মহাখালী টার্মিনালকেন্দ্রিক যানজটের প্রধান কারণগুলো শনাক্ত করা এবং তা সমাধানে সিদ্ধান্ত নেওয়া হয়।
মহাখালী টার্মিনালকেন্দ্রিক যানজটের প্রধান কারণগুলোর মধ্যে ছিল- টার্মিনালে ধারণক্ষমতার অতিরিক্ত বাস, টার্মিনালের ইন গেট ও আউট গেটে ব্যবস্থাপনার অভাব, টার্মিনালের সামনে অপ্রয়োজনীয় ইউটার্ন, সীমিত এলাকায় অতিরিক্ত তেল ও গ্যাসের পাম্প, এক্সপ্রেসওয়ে থেকে মহাখালীতে নামার র‍্যাম্প স্থাপন, এলাকাগত সীমা নির্ধারণ ও সমন্বয়ে সমস্যা।
এসব সমস্যা সমাধানে করণীয় বিষয়ে যেসব সিদ্ধান্ত হয়, সেগুলোর মধ্যে ছিল- মহাখালী বাস টার্মিনালে চলাচল করা অতিরিক্ত বাসের জন্য বিকল্প বাস ডিপোর ব্যবস্থা করা, টার্মিনালের পেছনে জায়গা বাড়ানো, টার্মিনাল থেকে রেডিসন হোটেল/কাকলী পর্যন্ত গেট-লক সিস্টেম চালু করা, টার্মিনালের ইন গেট ও আউট গেট ব্যবস্থাপনা পর্যালোচনা, টার্মিনালের ভেতরে দীর্ঘদিন অলসভাবে বাস থাকতে না দেওয়া, রাস্তার পাশে কোনো বাস না দাঁড়াতে দেওয়া, এক্সপ্রেসওয়ের র‍্যাম্প ও টার্মিনালের সামনের ইউটার্ন বিষয়ে পর্যালোচনা।
ট্রাফিক গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল মোমেন বলেন, আমরা মহাখালী এলাকার সমস্যা ও সমাধানের বিষয়গুলো শনাক্ত করে কিছু উদ্যোগ নিয়েছি। আমাদের অনুরোধে মহাখালী বাস টার্মিনালের পরিবহন মালিক-শ্রমিক পক্ষ স্বেচ্ছাসেবক নিযুক্ত করেছে। চালকদের সঙ্গে আমাদের মাঠপর্যায়ের ট্রাফিক সদস্যরা কথা বলছেন। অভূতপূর্ব পরিবর্তন আসছে। বাসচালক ও যাত্রীরাও এ ব্যবস্থাপনায় অনেক খুশি। আমরা মনে করি, সবার সমন্বিত উদ্যোগে সম্পূর্ণ বদলে যাবে মহাখালী।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, মহাখালী টার্মিনালের পেছনের অব্যবহৃত জায়গার বাস ধারণক্ষমতা ১০০টি। অর্থাৎ অব্যবহৃত জায়গা টার্মিনালের সঙ্গে একীভূত করে আয়তন বাড়ানো হলে টার্মিনালের ভেতরেই পার্কিং সুবিধা বাড়ানো সম্ভব।
এ নিয়ে ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান বলেন, মহাখালী বাস টার্মিনালের পেছনে অনেকটা জায়গা অব্যবহৃত অবস্থায় আছে। তা যদি মহাখালী টার্মিনালের সঙ্গে একীভূত করা যায়, তাহলে সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে। এ নিয়ে ট্রাফিক পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক পক্ষ এবং সিটি করপোরেশনের মধ্যে কথাবার্তা হচ্ছে। আশা করছি শিগগিরই এর সমাধান হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে