চিনি-আটা-ময়দা ও ডিমে ক্রেতারা অস্বস্তিতে
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মুদি পণ্যের দামে হাঁসফাঁস করছেন ক্রেতারা। বাজারে চিনি, আটা, ময়দা ও ডিমের বাড়তি দামে অস্বস্তি বাড়ছে। বোতলজাত তেল ও চিনির সরবরাহ কমে যাওয়ায় বাজার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
গতকাল জুমুয়াবার রাজধানীর রায়েরবাগ, শনিরআখড়া ও কাজলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রায়েরবাগ বাজারে আব্দুর রাজ্জাক নামের এক ক্রেতা বলেন, বাজারে এক-দুইটি সবজির দাম কমলেও প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই বেশি। একসঙ্গে অনেক কিছু কিনতে গেলে আগের চেয়ে বেশি টাকা খরচ হচ্ছে।
শনিরআখড়া বাজারে সোলায়মান নামে অপর ক্রেতা বলেন, চিনি, তেল, ডিম, আটা-ময়দার দাম বেড়েছে। পরিবারের খরচ কমানোর চেষ্টা করেও পারছি না। যে টাকা নিয়ে বাজারে আসি, সব পণ্য কেনা সম্ভব হয় না।
চিনির বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। খুচরা বাজারে বর্তমানে প্রতি কেজি চিনি ১২০ থেকে ১২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রায় ১০ টাকা। প্যাকেটজাত চিনির গায়েও সর্বোচ্চ খুচরা মূল্য ১১০ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে।
কাজলার রায়না মনি ট্রেডার্সের মালিক মোশাররফ হুসাইন বলেন, চিনির দাম পাইকারি বাজারেই বেড়েছে। ডিলাররাও আগের চেয়ে বেশি দামে দিচ্ছেন। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
তিন বাজারের বিক্রেতার দেওয়া তথ্য অনুযায়ী, কয়েক দিনের ব্যবধানে ৫০ কেজির এক বস্তা চিনির দাম ৯০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। প্যাকেটজাত চিনির দামও কেজিতে ১০ টাকা বেড়েছে।
ভোজ্যতেলের বাজারেও সরবরাহ কমেছে। খোলা সয়াবিন তেলের দাম বাড়লেও বোতলজাত তেলের দাম এখনো সরকার নির্ধারিত পর্যায়ে রয়েছে। খুচরা বিক্রেতাদের অভিযোগ, দাম বাড়ানোর প্রস্তুতি হিসেবে কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে অনেক দোকানেই চাহিদা অনুযায়ী বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না।
বর্তমানে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮৫ থেকে ১৯০ টাকা এবং খোলা পাম তেল ১৬৫ থেকে ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ২০০ টাকা।
এদিকে, সবজির বাজারে কিছুটা স্বস্তি দেখা গেছে। কয়েক সপ্তাহ আগে সরবরাহের ঘাটতির কারণে অনেক সবজির দাম কেজিতে ১০০ টাকা ছাড়িয়ে গেলেও এখন সরবরাহ বাড়ায় বেশ কিছু সবজির দাম কমেছে। বর্তমানে বেশির ভাগ সবজি ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল, পেঁপে ও ঢেড়সের দাম তুলনামূলক কম।
শনিরআখড়ার সবজি বিক্রেতা সুজন বলেন, আগের তুলনায় সবজির সরবরাহ এখন ভালো। তাই কিছু পণ্যের দাম কমেছে। তবে, সবজির দাম কমলেও অন্যান্য মুদি পণ্যের দাম বেশি থাকায় ক্রেতাদের মধ্যে স্বস্তি নেই।
কাঁচা মরিচের দামও কিছুটা স্বাভাবিক হয়েছে। রাজধানীর খুচরা বাজারে কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে এর দাম ৬০ থেকে ৭০ টাকা কেজি।
পেঁয়াজের দামে কয়েক সপ্তাহ ধরে বড় কোনো পরিবর্তন নেই। মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আলুর দামও প্রায় একই রয়েছে। প্রতি কেজি আলু ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। রাজধানীর বিভিন্ন রাস্তায় ভ্যানে পাঁচ কেজি আলু ১০০ টাকা দরে বিক্রি করতেও দেখা গেছে।
ডিমের দাম অবশ্য এখনো আগের উচ্চমূল্যেই রয়েছে। বাজারে প্রতি ডজন ডিম ১৫০ টাকা এবং চারটি ডিম ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কিছু পাড়া-মহল্লার দোকানে এক ডজন ডিম ১৬০ টাকাতেও বিক্রি হতে দেখা গেছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
রায়েরবাগের বাসিন্দা আবুল কাশেম অভিযোগ করেন, কিছু সবজির দাম কমলেও সামগ্রিক বাজারে স্বস্তি ফেরেনি। বিশেষ করে তেল, চিনি, আটা-ময়দা ও ডিমের মতো প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের দাম বেশি থাকায় সংসারের ব্যয় কমানো কঠিন হয়ে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন -কোটি কোটি কণ্ঠে বিশ্বজুড়ে পবিত্র মীলাদ শরীফ পাঠ -দেশের সকল জেলা, থানা ও শহরেও অনুরূপ আয়োজন -রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা মজলিস ও তাবারুক বিতরণ -পশু জবেহের মাধ্যমে বিশেষ আক্বীক্বাহ মুবারক
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাধারণ মানের অস্ত্র দিয়েই দখলদারদের কুপোকাত করেছেন যোদ্ধারা।
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননাকারীদের মৃত্যুদ- দেশবিরোধী চুক্তি বাতিল,সীমান্ত রক্ষাসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মোবাইল টাওয়ারের তার কেটে নিল উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সৌদি আরবে বিমান চলাচলে বিধিনিষেধ: ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভ ঠেকাতে ফ্রান্সে যুদ্ধের মতো প্রস্তুতি, ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজধানীতে ককটেল বিস্ফোরণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, প্রভাব পড়তে পারে বাংলাদেশেও
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতালিতে পরপর ১২ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মোজতবা খামেনি সুস্থ আছেন, বাবার জানাজায়ও অংশ নিয়েছিলেন: ইরানি কূটনীতিক
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কক্সবাজারে ফের হোটেলে অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












