চিংড়ি দিয়ে শাপলার রেসিপি
যা যা লাগবে :
শাপলা ১ আঁটি, ছোট চিংড়ি ১ কাপ, তেল ১/৩ কাপ, পেঁয়াজকুচি ১/৪ কাপ, কাঁচা মরিচের ফালি কয়েকটি, আদা-রসুন বাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ১ চা-চামচ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, জিরার গুঁড়া আধা চা-চামচের কম, ধনিয়ার গুঁড়া ১/৪ চা-চামচ, লবণ স্বাদমতো ও ধনেপাতাকুচি প্রয়োজনমতো।
যেভাবে বানাবেন :
প্রথমে শাপলার আঁশ টেনে তুলে ছোট ছোট টুকরা করে কাটতে হবে। এবার প্যানে তেল গরম করে পেঁয়াজকুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে দিন। চুলার আঁচ বাড়িয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ ও মরিচ। ভাজা হয়ে গেলে একই কড়াইয়ে আদা-রসুনবাটা ও পেঁয়াজবাটা দিয়ে নাড়তে থাকুন। সামান্য ভাজা হলে মরিচগুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও লবণ দিয়ে দিন। একটু পানি দিয়ে মাঝারি আঁচে কষিয়ে নিন সব মসলা। পরিষ্কার করে রাখা চিংড়ি দিয়ে ১/৪ কাপ পানি দিয়ে দিন।
৫ থেকে ৭ মিনিট কষিয়ে নিন চিংড়ি। শাপলার ডাঁটা দিয়ে নেড়ে প্যান ঢেকে দিন। ১০ থেকে ১৫ মিনিট রান্না করুন এভাবে। শাপলা থেকেই বের হবে পানি। ১০ মিনিট পর চুলার আঁচ বাড়িয়ে ঢাকনা খুলে নাড়তে থাকুন। পানি শুকিয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিন।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।