চাষির গোলা খালি, কার গুদামে ধান
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সামিন, ১৩৯১ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৭ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আমন ধানের চালে এই সময়ে ভরপুর থাকে বাজার। এ কারণে দামের পারদও নামার কথা। তবে রেকর্ড আমন উৎপাদনেও এবার চালের দরে উল্টোবাঁক। বছরের শুরুতে ভরা মৌসুমে চালের বাজারে কেন এমন ‘লু হাওয়া’ বইছে, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা।
চাল সরবরাহে টান না থাকলেও প্রত্যন্ত গ্রাম থেকে রাজধানী ঢাকা- সর্বত্র চড়েছে দাম। পাইকার আর মিলার, দু’পক্ষই পরস্পরকে দাম বাড়ার পেছনের ‘অনুঘটক’ ভাবছে। কেউ কেউ দোষ চাপাচ্ছে করপোরেট প্রতিষ্ঠান ও লাইসেন্সহীন মজুতদারদের ওপর।
এদিকে উৎপাদন ভালো হওয়ায় এ বছর চাল আমদানিতে নজর দেয়নি সরকার। খাদ্যগুদামেও দিন দিন কমছে মজুত। এ পটভূমিতে চালের বাজার আরও বেসামাল হওয়ার শঙ্কা রয়েছে। অভিযোগ রয়েছে, দাম বাড়ার এ সময়ে উৎপাদন এলাকার মিলার ও করপোরেট প্রতিষ্ঠানগুলো ধান-চাল কিনে গুদামে ভরছে। কেউ কেউ নিজের মিলের বাইরে গোপন স্থানেও ধান-চাল লুকিয়ে রাখছে।
তবে ব্যবসায়ীরা একে অপরকে দুষলেও ভরা মৌসুমে চালের অস্বাভাবিক দরে ক্ষুব্ধ ক্রেতারা। তারা বলছে, কেউ দায় স্বীকার করে না। সবাইকে আইনের আওতায় আনলে বোঝা যাবে, বাজার কার নিয়ন্ত্রণে। তবে সরকার সেদিকে নজর দিচ্ছে না। এ পরিস্থিতিতে বাজারের নাটাই আসলে কার হাতে- খতিয়ে দেখার দাবি ক্রেতাদের।
বাজারের অস্থিরতার পেছনে করপোরেট প্রতিষ্ঠানের আধিপত্যকে দায়ী করছেন বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ আজিজ।
নির্বাচনের পর আট-দশ দিনের ব্যবধানে চাল কি হাওয়া হয়ে গেছে? এমন প্রশ্ন তুলে তিনি বলেন, কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান চালের বাজারে ঢুকেছে। সিন্ডিকেট করে তারা কৃষকের কাছ থেকে এবং মিলগেট থেকে ধান-চাল কিনে নিয়ে যাচ্ছে। সেগুলো নিজেদের ব্র্যান্ডের নামে বিক্রি করে বাজার অস্থির করে তুলছে।
তার ভাষ্য, সারাবছরই নানা জাতের ধান উৎপাদন হয়। সরকার সিন্ডিকেট ভাঙতে পারলে কখনোই চাল আমদানি করতে হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অবৈধ জ্বালানি উদ্ধার ৪.৮৫ লাখ লিটার, ৮ হাজারের বেশি অভিযান
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, একজনকে কুপিয়ে হত্যা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নগদ অর্থসহ ‘কৃষক কার্ডে’ থাকছে যেসব সুবিধা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিথ্যা মামলায় বিএনপি নেতার জরিমানা, পাবেন আসামিরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘পররাষ্ট্রনীতির মূল এজেন্ডা হওয়া উচিত রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানো’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাতিল অধ্যাদেশগুলো যাচাই-বাছাই হবে, বিরোধীদল ‘বিভ্রান্তি ছড়াচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়ছে না ভোজ্যতেলের দাম -বাণিজ্যমন্ত্রী
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি -নাহিদ
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)