চালের বাজার অস্থির করার পাঁয়তারা সিন্ডিকেটের
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
চাল আমদানি বন্ধ হওয়ার গুজব ছড়িয়ে আবার বাজার অস্থির করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মাঠপর্যায়ের চাল ব্যবসায়ীরা। তাদের মতে, করপোরেট কোম্পানিগুলোর স্বার্থের বিরুদ্ধেই বাজারে সরবরাহ বেড়ে দাম কমতে শুরু করেছে। তাই তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা গুঞ্জন ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা করছে। তবে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের গুজবের কোনো ভিত্তি নেই। মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে, চাল আমদানি স্বাভাবিকভাবেই চলবে।
ব্যবসায়ীরা জানান, কয়েকটি দেশ থেকে ব্যাপক আমদানি হওয়ায় বাজারে চালের সরবরাহ বেড়েছে; ফলে দাম কমে বাজার এখন অনেকটাই স্থিতিশীল। সরবরাহ অব্যাহত থাকলে দাম আরো কমার সম্ভাবনা রয়েছে। কিন্তু করপোরেট হাউসগুলো এ পরিস্থিতি ধরে রাখতে চাইছে না। তারা চাইছে আমদানি বন্ধ হোক, তাহলে আবার ইচ্ছেমতো দাম বাড়ানো সম্ভব হবে।
রাজধানীর চাঁদপুর রাইস এজেন্সির ব্যবসায়ী বাচ্চু মিয়া বলেন, করপোরেট কোম্পানিগুলোর সততা থাকলে দাম আরো কমতে পারত। কিন্তু তারা গুজব ছড়িয়ে মিনিকেট চালের দাম বস্তাপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের পরিচালক মনিরুজ্জামান বলেন, চাল আমদানি বন্ধের কোনো আলোচনা নেই। বরং উচ্চপর্যায়ে সিদ্ধান্ত হয়েছে প্রয়োজন অনুযায়ী আমদানি অব্যাহত থাকবে। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির কারণে বাজারে মজুতের চাল ঢুকছে, ফলে সিন্ডিকেটের সুযোগ কমেছে বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, আমন মৌসুমে ফলন ভালো হলে দাম আরো কমবে।
এদিকে আমদানির প্রভাবে গত দুই মাসে মানভেদে প্রতি কেজি চালের দাম পাঁচ-ছয় টাকা কমেছে। আমদানি অব্যাহত থাকায় চালের বাজার এখনো নিম্নমুখী রয়েছে। তারা বলছেন, আমদানির এ ধারা অব্যাহত থাকলে সহসাই চালের দাম বাড়ার আশঙ্কা নেই।
চলতি বছর দেশে বোরো ধানের ফলন ভালো হলেও গত জুন থেকে বাড়তে শুরু করে চালের দাম। জুন থেকে আগস্ট পর্যন্ত মোটা, মাঝারি ও সরু চালের দাম প্রতি কেজিতে বেড়েছিল প্রায় ৮-১০ টাকা। আগস্টের শেষ থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এ দাম প্রায় অপরিবর্তিত থাকলেও গত এক সপ্তাহে প্রতি কেজিতে পাঁচ-ছয় টাকা এবং বস্তাপ্রতি ১২৫-১৫০ টাকা দাম কমেছে। সংশ্লিষ্টরা বলছেন, মূলত আমদানির কারণেই দাম কমতে শুরু করেছে। তবে পোলাও চালের দাম বেড়েছে বস্তাপ্রতি সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন বলেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম নিম্নমুখী; সরকারিভাবে আমদানি করায় দেশের বাজারে দাম যখন কিছুটা কমছে, ঠিক সে সময়ে নতুন গুজব ছড়িয়ে ফায়দা লোটার চেষ্টা করছে করপোরেট হাউসগুলো। তারা সব সময় এ ধরনের নেতিবাচক কর্মকা-ে জড়িয়ে বাজার অস্থির করে থাকে। এসবের বিরুদ্ধে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া বিলের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ, জেলার বরখাস্ত
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রূপপুরে পরমাণু জ্বালানি বিক্রিয়া সম্পন্ন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ২৬
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমানবন্দরে হীরা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান পাথর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে আলোচনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -স্বাস্থ্যমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমি চাই দেশে বিমান থাকবে ২০০টিরও বেশি -বিমানমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি -বাউবি উপাচার্য
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে’
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)