চালের পর এবার ডিম মাছের বাজারও চড়া
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সামিন, ১৩৯১ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৭ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ভরা মৌসুমেও বাজারে এখন সব ধরনের সবজির দাম চড়া। সবজির চড়া দামের কারণে ক্রেতারা ভিড় জমাচ্ছে ডিমের দোকানে। তাতে তেতে উঠেছে ডিমের বাজার। গত বছর ডিমের বাজার বেশ বেসামাল হয়েছিল। বিশেষ করে গত আগস্ট-সেপ্টেম্বরে দর বেড়ে এক পর্যায়ে ডিমের ডজন ছুঁয়েছিল ১৭০ টাকা। এরপর সরকার আমদানির অনুমতি দিলে বাজার অনেকটা নিয়ন্ত্রণে আসে। ১৭০ টাকার ডিমের ডজন কমে নেমে আসে ১২০ টাকায়। গত ডিসেম্বর পর্যন্ত ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে ওঠানামা করেছে। তবে চলতি বছরের ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর বাজারে প্রায় সব নিত্যপণ্যের দর বেড়ে যায়। ডিমের বাজারও কিছুটা নড়েচড়ে ওঠে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ফার্মের ডিমের দর বেড়েছে ৫ টাকা। ফলে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে এখন ১৩০ থেকে ১৩৫ টাকা। তবে পাড়া-মহল্লার দোকান থেকে কিনতে গেলে ডজনে আরও ৫ টাকা বেশি খরচ করতে হয়। অর্থাৎ ডজনে গুনতে হচ্ছে ১৪০ টাকা। সেই হিসাবে ডজনে বেড়েছে ৫ থেকে ১০ টাকা।
গরুর গোশত ও ব্রয়লারের দাম বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে মাছের বাজারে। কিছু দিন ধরে বাড়তি সব ধরনের মাছের দাম। প্রতি কেজি পাঙাশ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া তেলাপিয়ার কেজি ২৩০ থেকে ২৫০ টাকা এবং চাষের কই মাছের কেজি ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সপ্তাহ আগে এ তিন জাতের মাছ অন্তত ৩০ টাকা কম দরে কেনা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে -প্রধানমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই অন্ততপক্ষে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে -রিজভী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সংগঠনের বিধিমালায় আসছে বড় পরিবর্তন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে -মন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)