শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

চাপ দিয়ে ৩৬৬ কোটি টাকা জরিমানা নিল শেভরন

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, বিকাল ৩:৫৬

নিজস্ব প্রতিবেদক:
দেশে গ্যাসের উৎপাদন টানা কমতে থাকায় বেশি দামের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বেড়েছে। অথচ গ্যাস উৎপাদন বাড়ানোর একটি প্রতিশ্রুত বিনিয়োগ বন্ধ করে রেখেছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন। বিনিয়োগ বন্ধ রেখে চাপ দিয়ে বকেয়া বিলের পুরোটা আদায় করে নিয়েছে তারা। এরপরও কাজ শুরু না করে দেরিতে বিল শোধের সুদ (বিলম্ব মাশুল বা জরিমানা) আদায় করে নিয়েছে শেভরন।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র বলছে, চুক্তি অনুসারে গ্যাস বিল জমা দেয়ার ৩০ দিনের মধ্যে তা পরিশোধ করতে হয়। বিল দিতে দেরি হলে জরিমানা দিতে হয়। এবার মোট জরিমানা শোধ করা হয়েছে ৩ কোটি ডলারের (১২২ টাকা ধরে ৩৬৬ কোটি টাকা) বেশি।
পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, দেশের তিনটি গ্যাসক্ষেত্র (বিবিয়ানা, মৌলভীবাজার ও জালালাবাদ) থেকে গ্যাস উৎপাদন করে শেভরন। প্রতি মাসে গড়ে তাদের বিল দাঁড়ায় প্রায় চার কোটি ডলার। বিগত সরকারের সময় ডলার-সংকটে বিল বকেয়া শুরু হলে চাপ দিতে থাকে শেভরন। সরকার পতনের পর বকেয়া ছিল ২৪ কোটি ডলার। এটি পরিশোধে তারা নতুন বিনিয়োগ বন্ধ রেখে চাপ তৈরি করে। তিন দশক ধরে তারা বাংলাদেশে ব্যবসা করছে। বিভিন্ন সময়ে নানা সুবিধা নিয়েছে। তাদের কাছে এমন আচরণ অপ্রত্যাশিত।
অন্তর্র্বতী সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া পরিশোধে উদ্যোগ নেয়। গত ১৭ এপ্রিল শেভরনের সব বকেয়া শোধ করা হয়। এরপর ২০ এপ্রিল শেভরনকে চিঠি পাঠায় পেট্রোবাংলা। এতে বলা হয়, প্রকল্পের কাজ শেষ হলে জালালাবাদ থেকে ৩৫২ বিলিয়ন ঘনফুট গ্যাস অতিরিক্ত উৎপাদন করা যাবে বলে জানিয়েছিল শেভরন। যথাসময়ে প্রকল্পটি শেষ করতে না পারলে গ্যাসের উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যাবে। এতে জালালাবাদ গ্যাসক্ষেত্রে চুক্তির মেয়াদ বাড়ানোর মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে। যেহেতু সব বকেয়া শোধ করা হয়েছে, শেভরন দ্রুত জালালাবাদে কাজ শুরু করবে বলে আশা করছে পেট্রোবাংলা।
পেট্রোবাংলা সূত্র বলছে, পেট্রোবাংলার চিঠির দুই মাস পর গত ২২ জুন পাঠানো চিঠিতে আবার শর্ত দেয় শেভরন। নিয়মিত বিল শোধের পাশাপাশি ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিল পরিশোধে দেরির জরিমানা দিতে বলে তারা। তাদের বেঁধে দেওয়া সময়ের আগেই গত ২৯ আগস্ট জরিমানার পুরো টাকা শোধ করে পেট্রোবাংলা। এরপর ৩১ আগস্ট শেভরনকে আবার চিঠি পাঠায় পেট্রোবাংলা। জালালাবাদ প্রকল্পের সুবিধা নিতে দ্রুত কাজ শুরু করতে শেভরনকে অনুরোধ জানায় তারা।
ভূতত্ত¦বিদ বদরুল ইমাম বলেন, কোনো দেশে দীর্ঘদিন ব্যবসা করার ক্ষেত্রে বহুজাতিক কোম্পানিকে রাজনৈতিক উত্থান-পতন বিবেচনায় নিতে হয়। তবে এভাবে চাপ দিয়ে টাকা আদায় করাটা ঔদ্ধত্য। এটা কোনোভাবেই যৌক্তিক নয়, বরং অনৈতিক। এখন পেট্রোবাংলার উচিত চাপ তৈরি করে দ্রুত কাজ শুরু করায় বাধ্য করা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে