চাকরি হারাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রামের আরও কয়েক হাজার কর্মী
, ১৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১০ মার্চ, ২০২৩ খ্রি:, ২৪ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ফেসবুক ও ইনস্টাগ্রামের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা নিজেদের আরও কয়েক হাজার কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছে, এ সপ্তাহেই চাকরি হারাবে হাজার হাজার কর্মী।
গত নভেম্বরেই ১১ হাজার কর্মীকে ছাঁটাই করে মেটার সিইও মার্ক জুকারবার্গ। ওই ঘটনার চার মাস পেরুতেই আবারও বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যমটিতে চাকরিচ্যুতির ঘটনা ঘটতে যাচ্ছে। নভেম্বরে ১১ হাজার কর্মীকে ছাঁটাইয়ের পর মেটা জানিয়েছিল, নিজেদের আরও শক্ত অবস্থানে নিতে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।
ফেব্রুয়ারিতে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছিল, মেটা তাদের পরিধি কমানোয় কাজ করছে। এ উদ্দেশ্যে কর্মকর্তাদের ক্ষতিপূরণের বিনিময়ে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব এবং যেসব দল ‘অপ্রয়োজনীয়’ সেসব দলকে ছেঁটে ফেলার পরিকল্পনা করছে। যদিও এ বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি।
নাম গোপন রাখার শর্তে মেটার এক কর্মকর্তা জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে যারা চাকরি হারাতে যাচ্ছেন তাদের বিষয়টি ‘পরিধি কমানোর’ সঙ্গে সংশ্লিষ্ট নয়। এ ছাঁটাইটি পুরোপুরি আর্থিক বিষয়ক।
সাম্প্রতিক সময়ে আয় কমে গেছে মেটার। এরপরই প্রতিষ্ঠানটি পরিচালক ও সহ-সভাপতিদের একটি তালিকা তৈরি করতে বলে আসছে। যে তালিকা অনুযায়ী অপ্রয়োজনীয় কর্মীদের ছাঁটাই করা হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক মেটার মেনলো পার্কের কর্মীরা জানিয়েছে, তাদের মধ্যে প্রচ- দুশ্চিন্তা কাজ করছে। ছাঁটাই আতঙ্কে বর্তমানে তাদের মনোবল তলানিতে রয়েছে। কেউ কেউ আশঙ্কা করছে, যদি আগামী কয়েকদিনের মধ্যেই ছাঁটাই করা হয় তাহলে হয়ত মার্চ মাসে বোনাস দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল, সেই বোনাসও তারা পাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা, অবাধে চলাফেরা করতে বিজিবিকে চিঠি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন; কয়টি চুক্তি হবে?
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এনসিপির দুই নেতাকে শোকজ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে পোল্ট্রির নতুন দুটি জাত উদ্ভাবন, কমবে খাদ্য খরচ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)