চাকরিতে পুনর্বহালের দাবি আনসারদের
সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক আনসারদের চাকরিতে পুর্নবহালের দাবি জানিয়েছেন চাকরিচ্যুত আনসার সদস্যরা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৯৯৪ সালের চাকরিচ্যুত ব্যাটালিয়ন আনসার সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে আনসার বিদ্রোহের কারণে আনসার সদস্যরা দোষী সাব্যস্ত না হলে নির্দোষ চাকরি হারানো রিট আবেদনকারীদের ব্যাটালিয়ন আনসারে ফেরানোর ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে এক রায়ে অবজারবেশন দিয়েছেন আপিল বিভাগ। রায়টি প্রকাশ হয়েছে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি।
তারা বলেন, ১৯৯৪ সালে সংঘটিত আনসার বিদ্রোহের পর চাকরি হারানো দুই হাজারের বেশি সংখ্যক আনসার সদস্যের মধ্যে যাদের বয়স ও শারীরিক সক্ষমতা রয়েছে, তাদের পুনর্বহাল করতে হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায়ে এমন পর্যবেক্ষণই দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
আইনজীবীদের দেওয়া তথ্য মতে, আনসারদের বেতন-ভাতা বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ১৯৯৪ সালে অসন্তোষ সৃষ্টি হয়। পরে তা বিদ্রোহে রূপ ধারণ করে। এ ঘটনায় ২ হাজার ৪৯৬ জন আনসারকে গ্রেফতার করা হয়। বিদ্রোহের ঘটনায় মামলার পর বিভিন্ন সময় তারা খালাস পান। এর মধ্যে কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে চাকরিতে পুনর্বহাল করা হয়। এতে ২ হাজার ৪৯৬ জন আনসার সদস্যকে চাকরিচ্যুত করা হয়। চাকরি হারানো প্রায় ২ হাজার সদস্যের করা পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৭ ও ২০১৮ সালে হাইকোর্টও শর্ত সাপেক্ষে তাদের পুনর্বহালের নির্দেশনা দিয়ে রায় দেয়।
হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আনসার-ভিডিপির মহাপরিচালক ও রাষ্ট্রপক্ষের করা পৃথক আপিল ও লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে ২০২২ সালের ২ আগস্ট রায় ঘোষণা করে প্রধান বিচারক হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।