চাঁদপুরে আটক ২৯ জেলে, ২৪ জনের জেল
নিষেধাজ্ঞার মধ্যে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় মাছ ধরার কারণে চাঁদপুরে আরও ২৯ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এর মধ্যে ২৪ জনকে কারাদ- দিয়েছে পৃথক ভ্রাম্যমাণ আদালত, বাকি ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
এছাড়া অভিযানকালে ৬৫ কেজি জাটকা ইলিশ, পাঁচটি মাছ ধরার নৌকা ও ৫ লাখ ৪৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
গতকাল জুমুয়াবার (১০ মার্চ) এসব এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ কামরুজ্জামান।
তিনি বলেন, গত বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল থেকে মধ্য রাত পর্যন্ত পদ্মা-মেঘনা নদীতে জাটকা রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মীরচর, মিনি কক্সবাজার, হরিনা ফেরিঘাট, সফরমালি, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ। অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে মোট ২৯ জেলেকে আটক করা হয়।
ওসি বলেন, আটক জেলেদের মধ্যে ২৪ জনকে পৃথক ভ্রাম্যমাণ আদালত দুই মাস ১৫ দিন করে কারাদ- দিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান খান এবং ৫ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।
অভিযানের সময় জব্দ ৬৫ কেজি জাটকা ইলিশ এতিমদের মাঝে বিতরণ ও ৫ লাখ ৪৯ হাজার মিটার কারেন্টজাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আর জব্দকৃত ৫টি নৌকা নৌ থানা হেফাজতে মামলার আলামত হিসেবে রয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।