চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারী বেশিরভাগই শিশু-কিশোর: ‘ফাঁসবেন’ অভিভাবকরা
, ১২ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৭ জুলাই, ২০২৬ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা থামছেই না। এতে যাত্রীরা হারাচ্ছেন দৃষ্টিশক্তি, ভাঙছে হাড়, ঘটছে মৃত্যুও। রেলওয়ে পুলিশের দাবি, অধিকাংশ ঘটনায় জড়িত স্কুলপড়–য়া শিশু-কিশোররা। তবে ট্রেনযাত্রায় আতঙ্ক সৃষ্টি করে সড়কপথে যাত্রী বাড়াতে পরিবহন ব্যবসায়ীদের কেউ কেউ লোক দিয়ে পাথর নিক্ষেপ করাচ্ছেন-এমন অভিযোগও পেয়েছে পুলিশ। পরিস্থিতি মোকাবিলায় সন্তানকে নিবৃত্ত করতে ব্যর্থ অভিভাবকদের আইনের আওতায় আনার বিষয়টিও ভাবছে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজি ব্যারিস্টার জিল্লুর রহমান বলেন, পাথর নিক্ষেপকে নিছক শিশুদের দুষ্টুমি হিসেবে দেখার সুযোগ নেই। প্রথমবার কোনও শিশুকে ধরা হলে তার অভিভাবককে ডেকে মুচলেকা নেওয়া হবে। এরপরও একই ঘটনার পুনরাবৃত্তি হলে অভিভাবকের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে পরিবহন ব্যবসায়ীদের সম্পৃক্ততার অভিযোগও গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।
রেলওয়ে সূত্রের হিসাবে, গত এক বছরে পাথর নিক্ষেপের ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। গত পাঁচ বছরে বিভিন্ন সময়ে প্রায় দুই হাজার ট্রেনে পাথর নিক্ষেপ করা হয়েছে। এতে ট্রেনের দরজা-জানালা ভাঙার পাশাপাশি বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন। কোনও কোনও ঘটনায় মৃত্যুও হয়েছে।
রেলওয়ে পুলিশের প্রধান জিল্লুর রহমান বলেন, অধিকাংশ ঘটনায় কোনও পেশাদার অপরাধীকে পাওয়া যায় না। রেললাইনের পাশের এলাকার শিশু-কিশোররা খেলার ছলে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে।
তিনি আরও বলেন, ‘এতে যে একজন মানুষের চোখ নষ্ট হতে পারে, মাথায় গুরুতর আঘাত লাগতে পারে কিংবা মৃত্যু হতে পারে-এই পরিণতি তারা বোঝে না। সে জন্য রেলওয়ে স্টেশনের পাশের দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনসমাগমের জায়গায় সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।’
রেলওয়ে পুলিশের সদস্যরা ঝুঁকিপূর্ণ এলাকার স্কুলে গিয়ে শিক্ষার্থীদের বোঝাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমেও প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি কোনও শিশু-কিশোরকে পাথর নিক্ষেপের সময় হাতেনাতে আটক করা হলে তার বয়স বিবেচনায় অভিভাবককে থানায় ডেকে সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে।
জিল্লুর রহমান বলেন, ১২ বছরের কম বয়সী শিশুর ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত। তাই তার অভিভাবককে ডেকে মুচলেকা নেওয়া এবং সন্তানকে নিবৃত্ত করার দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে। আবার ১২ থেকে ১৮ বছর বয়সীদের ক্ষেত্রে প্রচলিত শিশু আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি বলেন, “প্রথমবার অভিভাবককে সতর্ক করে বলা হবে-আপনার সন্তান পাথর নিক্ষেপ করেছে, তাকে বোঝানোর দায়িত্ব আপনার। এরপরও একই কাজ করলে অভিভাবকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা দরকার।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)