চলনবিলে আগাম বন্যা, বিপাকে নাটোরের কৃষক
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৬ জুন, ২০২৫ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর

নাটোর সংবাদদাতা:
চলনবিল এলাকায় পানির উচ্চতা ক্রমাগত বাড়ছে। বিশেষ করে যারা সরিষা তোলার পর ‘নামলা’ জাতের বোরো ধান রোপণ করেছিলেন তারা বিপাকে পড়েছেন। বিস্তীর্ণ এলাকার জমির ধান ইতোমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। কেউ কেউ কষ্ট করে ধান কাটলেও শ্রমিক সংকট ও পরিবহন সমস্যার কারণে তা ঘরে তুলতে পারছেন না।
স্থানীয় কৃষক ফিরোজ সরদার বলেন, সরিষা তোলার পর চলতি বছর ১০ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছিলাম। আবাদ ভালো হয়েছিল, ফলনও ভালো হতো- যদি এই আগাম বন্যার পানি না আসতো। এখন ধান পেকে গেছে কিন্তু সময়মতো ঘরে তুলতে না পারলে সব পানির নিচে চলে যাবে। শ্রমিক পাচ্ছি না, আর যারা আছে তারা অতিরিক্ত মজুরি চাচ্ছে। অর্ধেক ধান দিয়েও ফসল ঘরে তুলতে পারছি না।
এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ বলেন, চলনবিল এলাকায় প্রায় ৩০ ভাগ জমিতে সরিষা তোলার পর নামলা জাতের বোরো ধান রোপণ করা হয়। এটি একটি লাভজনক পদ্ধতি হলেও ঝুঁকিও রয়েছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় ধান ঘরে তুলতে না পারলে কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।
তিনি আরও বলেন, বর্তমানে দ্রুত শ্রমিক সরবরাহ এবং কৃষকদের জন্য জরুরি সহায়তা প্রয়োজন। দেরি হলে ক্ষতির মাত্রা আরও বাড়বে।
এই সংকট থেকে উত্তরণে স্থানীয় কৃষক ও সচেতন মহল সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। তারা বলছেন, শ্রমিক সংকট মোকাবিলায় অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা, যন্ত্রচালিত ধান কাটার সরঞ্জাম বিতরণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনা জরুরি ভিত্তিতে নিশ্চিত করতে হবে। না হলে চলনবিল এলাকার কৃষকদের এ মৌসুমের ঘামঝরা পরিশ্রম একেবারে ভেসে যাবে পানির স্রোতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)