চর দখল নির্বিঘ্ন করতে বিষ প্রয়োগে ৫০০ ভেড়া হত্যা!
ফেনীর সোনাগাজীতে চরাঞ্চলের হাজার হাজার একর জমি দখল নিতে বিষ প্রয়োগে গত এক সপ্তাহে ৫০০ ভেড়া হত্যার অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। উপজেলার চর আবদুল্লাহ বিটের প্রায় বিশ হাজার একর বনবিভাগের জমি দখলের অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে। যেগুলো দীর্ঘদিন ধরে চারণভূমি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
এদিকে বনবিভাগ একাধিক মামলা করেও ভূমিগুলো উদ্ধার করতে পারেনি। জানা যায়, প্রভাবশালী একটি সিন্ডিকেট চারণভূমি হিসেবে ব্যবহৃত এসব জায়গা দখল করে মাছ চাষ করছে। খামারিরা ভেড়ার পাল নিয়ে চরে গেলে এসব পুকুরে পানি পান করে থাকে। আর এই সুযোগে বর্তমানে পুকুরে মাছ না থাকায় পানিতে বিষ দিয়ে রাখলে উপজেলার দক্ষিণ-পূর্ব চর চান্দিয়া ও চর আবদুল্লাহ এলাকায় ১০ জন খামারির পাঁচ শতাধিক ভেড়া মারা যায় বলে অভিযোগ করেন তারা। এতে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
ক্ষতিগ্রস্তরা জানান, খামারিরা যেন আর চরে না আসেন, সেজন্য এ রকম ঘৃণ্য কাজ করে থাকতে পারে চক্রটি। আর এতে তাদের চর দখল আরও নির্বিঘ্ন হবে। তারা ভেড়া নিয়ে অনেকটা বিপাকে পড়েছেন। এমনকি ভয়ে মামলা পর্যন্ত করতে পারছেন না। তবে প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে ইতোমধ্যে মামলা করা হয়েছে।
খামারি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার বিভিন্ন চরাঞ্চলে শতাধিক ভেড়ার খামারি রয়েছেন। একেক খামারি একশ-এক হাজারেরও বেশি ভেড়া রয়েছে। চরাঞ্চলে প্রাকৃতিক খাবার, নোনা ও মিঠাপানি পান করে বেঁচে থাকে ভেড়াগুলো।
এক সপ্তাহ ধরে হঠাৎ করে বিভিন্ন খামারে অসুস্থ হয়ে খামারে ও মাঠে ঘাস খাওয়া অবস্থায় ভেড়া মারা যাচ্ছে। ভেড়া মারা যাওয়ার ঘটনায় খামারিরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন। বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নেবু লাল দাসকে জানালে তিনি সরেজমিনে গিয়ে ভেড়াগুলোকে পরীক্ষা-নিরীক্ষা করে মারা যাওয়ার কারণ উদঘাটনের চেষ্টা করেন। পরে একটি মৃত ভেড়াকে ফেনীর আঞ্চলিক পশু হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তে দেখায় যায়, ভেড়াগুলো খাদ্যে বিষক্রিয়ায় মারা গেছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।