চট্টগ্রাম বন্দরে কমেছে দস্যুতা, বেড়েছে বাণিজ্যিক জাহাজের আগমন
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙর ও তৎসংলগ্ন এলাকায় দস্যুতা, চুরি ও চোরাচালানের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে দাবি করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সংস্থাটির দাবি, নিয়মিত টহল, নজরদারি ও অভিযান জোরদারের কারণে বন্দরের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে বন্দর কার্যক্রমেও। বেড়েছে বাণিজ্যিক জাহাজের আগমন ও কার্গো হ্যান্ডলিং।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, গত দেড় বছরে বহিঃনোঙরে নিয়মিত টহলের বাইরে এক হাজার ৩২০টির বেশি অভিযান পরিচালনা করা হয়েছে। একই সময়ে ৪৭টি বাণিজ্যিক জাহাজে বোর্ডিং পরিচালনা করে দস্যুতা ও ক্ষুদ্র চুরি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া পাঁচটি জাহাজের চুরি যাওয়া মালামাল উদ্ধার করে সংশ্লিষ্ট জাহাজে ফেরত দেওয়া হয়েছে।
এসব কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে ২৯টি বাণিজ্যিক জাহাজ বাংলাদেশ কোস্ট গার্ডকে প্রশংসাপত্র দিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এতে স্থানীয় ব্যবসায়ী ও বাণিজ্যিক জাহাজ পরিচালনাকারীদের আস্থাও বেড়েছে।
নিরাপত্তা পরিস্থিতির উন্নতির প্রভাব পড়েছে বন্দরের সার্বিক কার্যক্রমেও। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরে মোট চার হাজার ২৭৩টি বাণিজ্যিক জাহাজ হ্যান্ডলিং করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৫০ শতাংশ বেশি। একই সময়ে কার্গো হ্যান্ডলিংয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ দশমিক ১৫ মিলিয়ন টনে। প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৪৩ শতাংশ।
এছাড়া বন্দরের রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৬০ কোটি টাকা, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দু’দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন ১০ জনের
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিমকে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ হলো
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কয়েক দিন আগে মৃত মায়ের শরীরে পোকা ধরেছে, জানে না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কয়েক দিন আগে মৃত মায়ের শরীরে পোকা ধরেছে, জানে না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণ পেতে অগ্রাধিকার পাবেন ক্ষতিগ্রস্ত কৃষক
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আজ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ধ্যায় মার্কেট বন্ধের প্রভাবে রেস্তোরাঁয় বিক্রি কমেছে অর্ধেক
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এআই মামলার নামে খুদে বার্তায় আসছে ভুয়া লিঙ্ক
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টে ৮০% ছাড়
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুরবানির পশু বিক্রিতে ধস: প্রায় ২৩ লাখ পশু অবিক্রীত, ক্ষতিতে খামারিরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৩০০ টাকায় চামড়া কিনে ১০০ টাকায় বিক্রি, শত শত পশুর চামড়া রাস্তায় ফেললেন ব্যবসায়ীরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)