চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনালগুলো বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত- জাতীয় স্বার্থ, অর্থনীতি ও নিরাপত্তার জন্য ভয়াবহ ক্ষতিকর।
বিদ্যুৎবেগে মাত্র দুই সপ্তাহের অস্বাভাবিক তাড়াহুড়ায় চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ৩৩ বছর মেয়াদী ইজারা দেওয়ার এ চুক্তি সম্পন্ন হয়েছে। যা গভীর রহস্যজনক। একের পর এক দেশের সমৃদ্ধি বিদেশীদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশ প্রেমিক ছাত্র জনতার আরেকবার জেগে উঠা দরকার।
, ১৭ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সম্পাদকীয়
অন্তর্বর্তী সরকারের রহস্যজনক তৎপরতায় চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং ৩০ বছরের জন্য এটি পরিচালনার দায়িত্ব পেলো ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। এ প্রতিষ্ঠানটি এপি মোলার র্মাস্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এ টার্মিনাল নির্মাণের জন্য ৬ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি।
গতকাল সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এ চুক্তি স্বাক্ষর হয়েছে।
পর্যবেক্ষক মহল বলেছেন, বিদ্যুৎবেগে মাত্র দুই সপ্তাহের অস্বাভাবিক তাড়াহুড়ায় চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ৩৩ বছর মেয়াদী ইজারা দেওয়ার এ রহস্যজনক চুক্তি সম্পন্ন হয়েছে।
জাতীয়তাবাদী শ্রমিক দল নেতৃবৃন্দ এক প্রতিক্রিয়ায় বলেন, 'দেশবাসীকে অন্ধকারে রেখে অতি তাড়াহুড়ো করে লালদিয়া চর কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা প্রদানের চুক্তি স্বাক্ষরের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। লালদিয়া টার্মিনালের জন্য বিদেশি কোম্পানি যখন কর্ণফুলী চ্যানেলের মুখে জেটি নির্মাণ করবে তখন চট্টগ্রাম বন্দর চ্যানেলে দ্রুত পলিবালু জমে ভরাট এবং অচল হয়ে যাবে'।
দৈনিক আল ইহসানের অনুসন্ধানে জানা গেছে, লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তিটি হচ্ছে ৩৩ বছর মেয়াদি। এই মেয়াদ আরও ১৫ বছর বাড়ানোর সুযোগ থাকছে চুক্তিতে। এপিএম টার্মিনালস ডেনমার্কের মালিকানাধীন। তবে এর নিবন্ধন হয় নেদারল্যান্ডসে।
লালদিয়া টার্মিনাল প্রকল্প চুক্তিতে বাংলাদেশের পক্ষে মধ্যস্থতা করছে (ট্রানজেকশন অ্যাডভাইজার) বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি)। আইএফসি'র প্রতিবেদনে টার্মিনাল অপারেটর ডেনমার্কের এপিএম টার্মিনালসের প্রস্তাব জমা দেয়ার পর চুক্তি পর্যন্ত কার্যক্রম শেষ করতে ৬২ দিন সময়সীমা ধরা হয়েছিল।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গত ৪ নভেম্বর বিদেশি এপিএম টার্মিনালস কোম্পানি লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার প্রস্তাব দাখিল করে। এরপরই বিদ্যুৎ বেগে গোটা প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায় সরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলো এবং বন্দর কর্তৃপক্ষ।
ঝটিকা বেগে লালদিয়া টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারার তোড়জোড় বা তাড়াহুড়ার ধাপগুলো মাত্র দুই সপ্তাহের মধ্যেই শেষ করে নেয়া হয়েছে।
যেমন- গত ৪ নভেম্বর: ডেনমার্কের মায়র্কস এর মালিকানাধীন এপিএম টার্মিনালসের প্রস্তাব দাখিল। ৫ নভেম্বর: কারিগরি প্রস্তাব মূল্যায়ন। ৬ নভেম্বর: আর্থিক প্রস্তাব মূল্যায়ন। ৯ নভেম্বর: বন্দর ও এপিএম টার্মিনালসের মধ্যে নেগোসিয়েশন। (৭-৮ নভেম্বর ছুটির দিনে নেগোসিয়েশন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে)
৯ নভেম্বর: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) বোর্ড সভায় অনুমোদন। ১০-১১ নভেম্বর: নৌপরিবহন ও আইন মন্ত্রণালয়ের অনুমোদন। ১২ নভেম্বর: অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় অনুমোদনের সুপারিশ।
১৬ নভেম্বর: প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদন। ১৬ নভেম্বর: এপিএম টার্মিনালসকে লেটার অব অ্যাওয়ার্ড প্রদান এবং গতকাল সোমবার ১৭ নভেম্বর: ইজারা চুক্তি সম্পাদনের দিন।
এদিকে আন্দোলনরত শ্রমিক কর্মচারী পেশাজীবি, নাগরিক সংগঠনগুলো বলে আসছে, চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনালগুলো বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ফ্যাসিস্ট হাসিনা আমলে। যা জাতীয় স্বার্থ, অর্থনীতি ও নিরাপত্তার জন্য ক্ষতিকর। সেই ফ্যাসিবাদের সিদ্ধান্ত কেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করছে?
চট্টগ্রাম বন্দর টার্মিনালগুলো বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধের দাবিতে গত শনিবার চট্টগ্রাম নগরীতে বিশাল মশাল মিছিল বের করে বৃহত্তর জাতীয় শ্রমিক কর্মচারী ঐক্য জোট স্কপ। আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে স্কপের ডাকে শ্রমিক কর্মচারী সংগঠনগুলো কনভেনশন করবে। কিন্তু বর্তমান অভিজ্ঞতায় বলা যাচ্ছে যে, এসব প্রতিবাদ ও আন্দোলনে অন্তর্বর্তী সরকার যথারীতি বৃদ্ধঙ্গুলী প্রদর্শন করবে। নাউযুবিল্লাহ।
প্রসঙ্গত, জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদদের মধ্যে একটা বড় অংশ শ্রমিকরা। বর্তমান সরকার সে শ্রমিকদের আর্তনাদ শুনছে না। দেশের স্বার্থ দেখছে না। সঙ্গতকারণেই দেশ প্রেমিক ছাত্র জনতার আরেকবার জেগে উঠা দরকার।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুবারক হো! মহিমান্বিত আশূরা শরীফ! পবিত্র আশূরা শরীফ উনার আমল ইহকালীন ও পরকালীন সব সমস্যার সমাধানে মহানিয়ামত। অথচ রাষ্ট্রযন্ত্র তথা সরকার এবং মিডিয়া যুগপৎভাবে সে সম্পর্কে একান্তই বেখবর। ৯৮ ভাগ মুসলমানের দেশে পবিত্র আশুরা শরীফ পালনে সরকারী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা আবশ্যক।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত ৮ মুহররমুল হারাম শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আফদ্বালুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই মুহররমুল হারাম শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে দেশের স্বার্থ দীর্ঘ মেয়াদে ভয়াবহভাবে বিপন্ন করে মাত্রাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। সবার আগে বাংলাদেশ দাবীদার সরকারকে এ ধরনের সর্বনাশা চুক্তি থেকে সরে আসতে হবে।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ৫ই মুহররমুল হারাম শরীফ। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মু উম্মিল উমাম আলাইহাস সালাম উনাদের মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু? দুর্নীতি সহায়ক প্রবণতা- শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আর ল্যাপটপ দেয়ার পরিকল্পনা থেকে সরে এসে শিক্ষার মান বাড়ানোর প্রক্রিয়ায় পর্যাপ্ত অর্থায়ন করতে হবে।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহিমান্বিত ২রা মুহররমুল হারাম শরীফ। আবু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খইরুল বাশার, সাইয়্যিদুল আরব, আবুল বাশার, ছহিবু নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিন।
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুমহান ঐতিহাসিক পবিত্র পহেলা মুহররমুল হারাম শরীফ। খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক উনার দায়িত্ব গ্রহণের সুমহান দিন।
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৯শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার এবং হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৮ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৭ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! খলীফায়ে ছানী, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। এ সুমহান দিবসটির তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র ২৬শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নিসবাতে আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ! এ দিবসটির তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












