ঘোড়া বিক্রির জমজমাট আয়োজন
, ৭ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দিনাজপুর সংবাদদাতা:
দিনাজপুর সদরের চেরাডাঙ্গীতে জমে উঠেছে ঘোড়ার বাজার। এরইমধ্যে ৩০০ ঘোড়া এসেছে। উদ্বোধনের দিন কমপক্ষে ৫০০ থেকে ৬০০ ঘোড়ার আসবে বলে জানান আয়োজকরা। গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উদ্বোধন হবে।
জানা যায়, বিক্রির জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে ঘোড়া নিয়ে মেলায় এসেছেন ব্যবসায়ীরা। রাজা, বিজলী, রাস্তার পাগল, বাহাদুর এমন বাহারি নামের ঘোড়া দেখা গেছ।
জনশ্রুতি আছে, ৭৮ বছর আগে শুরু হওয়া এই মেলায় আগে গরু, ছাগল, ঘোড়া, মহিষসহ উট ও দুম্বা বিক্রি হতো। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে এসব প্রাণী আনা হতো। বর্তমানে শুধু গরু, মহিষ ও বেচাকেনা হয়। প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে এ আয়োজন ঘিরে প্রায় ২০ গ্রামে থাকে উৎসবের আমেজ।
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা থেকে ঘোড়া নিয়ে আসা দুলাল হোসেন জানান, তারা তিন ভাই মিলে তিনটি ঘোড়া নিয়ে এসেছেন। এসব ঘোড়ার নাম বাহাদুর, বিজলী রানী ও রাস্তার পাগল। ঘোড়া তিনটি অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন। একেকটি ঘোড়ার দাম হাঁকছেন এক লাখ টাকা। প্রথম দিন কাঙ্খিত দাম পাওয়ায় বিক্রি করেননি।
দিনাজপুর শহরের ছয় রাস্তার মোড় এলাকার মোকাররম হোসেন শখের বসে একটি ঘোড়ার বাচ্চার দামদর করছিলেন। তিনি বলেন, কয়েক বছর ধরে ভাবছি একটা ঘোড়া কিনব এবং বাড়িতে পরিবারের সদস্যদের জন্য লালন পালন করবো। এবার চেরাডাঙ্গী থেকে ঘোড়ার বাচ্চা কেনার চেষ্টা করছি। কিন্তু দাম বেশি। তাই এখনও ঘোড়া কিনতে পারিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)