ঘাস চাষে প্রবাস ফেরত মনিরের মাসে আয় ৩ লাখ
, ০৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১১ জুন, ২০২৪ খ্রি:, ২৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চাঁদপুর সংবাদদাতা:
ঘাস বিক্রি করে মাসে অন্তত ২ লাখ টাকা উপার্জন করছেন চাঁদপুরের প্রবাস ফেরত উদ্যোক্তা মনির হোসেন গাজী। দেশের আনাচে কানাচে ঘাস পাওয়া গেলেও বাণিজ্যিকভাবে লন কার্পেট ঘাস উৎপাদন করছেন এই তরুণ।
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার আবু তাহেরের ছেলে মনির হোসেন গাজী। ২০১৩ সালে বাহরাইন যান। সেখানে দীর্ঘদিন বাগানে কাজ করেন। এরপর ২০১৯ সালে দেশে ফিরে আসেন। বাগানে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে লন কার্পেট ঘাস চাষ শুরু করেন। যেখান থেকে বছরে অন্তত ৩ বার ঘাস বিক্রি করেন এ উদ্যোক্তা। প্রথমে পতিত জমিতে শুরু করলেও বর্তমানে বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করছেন প্রায় অর্ধশতাধিক লোক।
ঘাস চাষ প্রজেক্টের শ্রমিক ফিরোজ, রসু মিয়া, রফিক গাইন, শাহ আলম ও মোক্তার হোসেন বলেন, ‘প্রথমে চাষকৃত জমিতে পলিথিন বিছিয়ে সেখানে জৈব সারসহ মাটি ফেলা হয়। এরপর সংরক্ষণ করা লন ঘাসের চারা রোপণ করা হয়। নিয়মিত আগাছা পরিষ্কার ও পরিচর্যা করে ৪ মাসে প্রস্তুত করা হয় পরিপক্ব ঘাস। এসব কাজ করে সংসার চলে অনেকেরই। অন্য কাজের তুলনায় এ কাজ আরামদায়ক। নিয়মিত হাজিরায় কাজ করে পরিবার নিয়ে ভালো দিন কাটছে।’
উদ্যোক্তা মনির হোসেন গাজী বলেন, ‘বিদেশ থেকে ফিরে এসে দেশে কী করবো ভাবছিলাম। পরে গার্ডেনে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগাই। লন কার্পেট চাষ করা লাভবান ব্যবসা। দেশের বিভিন্ন জেলায় এ ঘাস পাঠানো হয়। ভবিষ্যতে আরও বেশি জমিতে চাষাবাদ করার পরিকল্পনা আছে। এ প্রজেক্টের মাধ্যমে অনেকের কাজের সুযোগ হয়েছে। এ কাজে শ্রম কম, টাকা বেশি। তাই সবাই কাজ করতে চান। আমিও আনন্দিত যে এখানে কাজ করে অনেকেই উপকৃত হচ্ছেন।’
চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী বলেন, ‘উৎপাদন খরচ কম হওয়ায় বাণিজ্যিকভাবে এ ঘাস চাষ ব্যাপক লাভজনক। বাংলাদেশের আনাচে কানাচে পাওয়া যায় ঘাস। লন কার্পেট ঘাস চাষে কোনো পোকা বা রোগবালাইয়ের আক্রমণ নেই। তাই এই চাষ বাণিজ্যিকভাবে লাভজনক। কৃষি বিভাগের পক্ষ থেকে এমন উদ্যোক্তাদের কারিগরি পরামর্শসহ সহযোগিতা করা হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাওড়ে ফসল রক্ষা বাঁধই এখন ফসলের গলার কাঁটা
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসি পরীক্ষার বাকি একদিন, এখনো চলছে ফরম পূরণ!
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলএনজিতে দ্বৈত কর, পেট্রোবাংলার বকেয়া নিয়ে প্রশ্ন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎ-সংকটে জেনারেটর-নির্ভর মোবাইল নেটওয়ার্ক
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলের পর এলপিজিতেও ধাক্কা, মাসে দুই দফা দাম বাড়লো
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লঞ্চভাড়া ৩৬-৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভুয়া পুলিশ’ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভিন্ন ভিন্ন পেশার আড়ালে মাদক কারবার
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে -পানিসম্পদমন্ত্রী
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)