গ্রাহকের কার কত বাড়বে বিদ্যুৎ বিল
নিজস্ব প্রতিবেদক:
বছর না ঘুরতেই আবার বাড়ল বিদ্যুতের দাম। ফেব্রুয়ারি মাসের বিল থেকেই নতুন এ দাম কার্যকর করা হবে। নতুন দাম নির্ধারণের পর মাসে কোন গ্রাহকের কত বিল বাড়তে পারে, সে বিষয়ে একটি ধারণা পাওয়া গেছে।
বিদ্যুৎ খাতসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মাসের বিলের ধারণাটি নেওয়া হয়েছে। এতে বাসাবাড়িতে সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বেড়েছে ইউনিটপ্রতি ২৮ পয়সা। এ গ্রাহকেরা মাসে সর্বোচ্চ ৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন। এটি লাইফলাইন শ্রেণি, নিতান্ত দরিদ্র মানুষ এ শ্রেণির গ্রাহক। তারা মূলত বাসায় একটি ফ্যান ও দুটি বাতি চালান। সাড়ে ৬ শতাংশ বাড়ানো হয়েছে তাদের জন্য। মাসে তাদের বিদ্যুৎ বিল বাড়তে পারে ২২ টাকা। প্রতি ইউনিট ৪ টাকা ৩৫ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর পর প্রথম ধাপ হিসেবে ৭৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য আরেকটি শ্রেণি আছে। বর্তমানে এ শ্রেণির প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৮৫ পয়সা। এখানে ৮.৪ শতাংশ বাড়ানো হয়েছে। এতে প্রতি ইউনিটে বেড়েছে ৪১ পয়সা। এ গ্রাহকেরা দুটি বাতির সঙ্গে দুটি ফ্যান চালান। মাসে এ শ্রেণির গ্রাহকের বিল বাড়তে পারে ৪০ টাকা। এ শ্রেণির প্রতি ইউনিট বিদ্যুতের নতুন দাম ৫ টাকা ২৬ পয়সা।
দ্বিতীয় ধাপে আছে ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীরা। তাদের বাসায় একাধিক বাতি, ফ্যান, ফ্রিজ ব্যবহৃত হয়। এর মধ্যে ছোট পরিবারের কেউ কেউ একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রও (এসি) ব্যবহার করতে পারেন। এ শ্রেণিতে বেড়েছে ৫৭ পয়সা। এতে মাসে ১২২ টাকা বিল বাড়তে পারে। ৬ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে প্রতি ইউনিটের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭ টাকা ২০ পয়সা।
তবে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য ইউনিটপ্রতি বেড়েছে ১ টাকা ৩৫ পয়সা। তারা বাসায় একাধিক এসিসহ বিদ্যুৎচালিত অনেক যন্ত্র ব্যবহার করেন। মাসে তাদের ব্যবহার ৬০০ ইউনিটের বেশি। মূলত বিত্তবানরা এ শ্রেণির গ্রাহক। তাদের জন্য সরকারের কোনো ভর্তুকি নেই। বিদ্যুৎ উৎপাদন খরচের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনেন তারা। বর্তমানে তাদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৩ টাকা ২৬ পয়সা। ১০ শতাংশের বেশি বাড়িয়ে এ শ্রেণিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৪ টাকা ৬১ পয়সা। এতে তাদের মাসের বিল ১ হাজার ৪৪৩ টাকা বাড়তে পারে।
এর বাইরে কৃষিকাজের সেচে ব্যবহৃত বিদ্যুতের দাম বেড়েছে ৪৩ পয়সা। এ ক্ষেত্রে সাড়ে ৮.৯ শতাংশ দাম বাড়ানো হয়েছে। ফলে ৫০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারী একজন সেচ গ্রাহকের মাসে বিল বাড়তে পারে ২৬২ টাকা। প্রতি ইউনিটের দাম ৪ টাকা ৮২ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ২৫ পয়সা করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।