গ্যাস সংকটে বন্ধ ২ সার কারখানা, বন্ধের পথে আরও একটি
, ০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
গ্যাস সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে চট্টগ্রামের সার কারখানাগুলোতে। আনোয়ারায় অবস্থিত দেশের দুই বৃহৎ সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। এবার সেই একই পথ অনুসরণ করতে যাচ্ছে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)। কাঁচামাল হিসেবে প্রয়োজনীয় অ্যামোনিয়া সরবরাহ বন্ধ থাকায় আগামী সপ্তাহের মধ্যেই কারখানাটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক। তিনি জানান, সিইউএফএল ও কাফকো চালু করে দ্রুত অ্যামোনিয়া সরবরাহ করতে না পারলে এই কারখানার উৎপাদন সচল রাখা সম্ভব হবে না। বর্তমানে কেবল মজুত থাকা অ্যামোনিয়া দিয়ে সীমিত পরিসরে কাজ চালানো হচ্ছে।
দেশের কৃষি খাতে সুষম সারের চাহিদা পূরণ এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের জোগান নিশ্চিত করতে বিসিআইসি’র অধীনে রাঙ্গাদিয়ায় ডিএপিএফসিএল প্রতিষ্ঠা করা হয়। ২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদনে যাওয়া এই কারখানায় দুটি ইউনিটের মাধ্যমে দৈনিক ৮০০ টন সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। বর্তমানে এখানে দৈনিক প্রায় ৬০০ থেকে ৭০০ টন সার উৎপাদিত হচ্ছে।
চট্টগ্রামের ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই কাঁচামাল বা অ্যামোনিয়া সরবরাহের জন্য পাশর্^বর্তী দুই বৃহৎ কারখানা সিইউএফএল ও কাফকোর ওপর সম্পূর্ণ নির্ভরশীল। তবে, সাম্প্রতিক তীব্র গ্যাস সংকটের কারণে ওই দুটি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ডিএপি কারখানায় অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বর্তমানে কেবল মজুত থাকা অ্যামোনিয়া দিয়ে উৎপাদন চালানো হলেও তা ফুরিয়ে এলে যে কোনো মুহূর্তে কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক জানান, ডিএপি সার উৎপাদনে অন্যান্য ইউরিয়া কারখানার মতো প্রচুর গ্যাসের প্রয়োজন হয় না। এমনকি আবাসিক লাইনের মতো স্বল্প গ্যাসের চাপ দিয়েও এই কারখানা চালানো সম্ভব। কিন্তু সমস্যা হলো প্রধান কাঁচামাল অ্যামোনিয়া নিয়ে। তিনি বলেন, ‘সিইউএফএল ও কাফকো থেকে অ্যামোনিয়া না পাওয়া গেলে আগামী সপ্তাহ থেকেই আমাদের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিতে হতে পারে।’
এর বাইরেও কারখানাটি বহুমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যবস্থাপনা পরিচালকের মতে, কারখানার অধিকাংশ যন্ত্রপাতির আয়ুষ্কাল বা মেয়াদ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। সেই সঙ্গে রয়েছে তীব্র জনবল সংকট। এসব কারণে প্রতিষ্ঠার শুরুর সময়ের তুলনায় বর্তমানে কারখানার উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দৃশ্যমান হচ্ছে সারিয়াকান্দি নদীবন্দর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসার পাশে উচ্চশব্দে গান-বাজনা, প্রতিবাদ করতে গিয়ে আহত ২০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন আয়া-পাহারাদার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে ডিসিদের ১৪ নির্দেশনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ -রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে আজ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই -ডা. জাহেদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে -তথ্যমন্ত্রী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই -জোনায়েদ সাকি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে যানজট নিরসনে ৭০০ বাস নামানোর পরিকল্পনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












