গ্যাসের তীব্র সংকটে শিল্প আবাসিক ও পরিবহন খাত
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন ধরেই শিল্প-কারখানায় উৎপাদন অব্যাহত রাখতে প্রয়োজনীয় চাপে গ্যাসের সরবরাহ না পাওয়ার অভিযোগ তুলছিলেন উদ্যোক্তারা। এখন এ সংকট আরো তীব্র হয়েছে বলে জানিয়েছেন তারা। তীব্র সংকট দেখা দিয়েছে আবাসিক খাতেও। রান্নাবান্নার জন্য পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। সিএনজি ফিলিং স্টেশনগুলোর বাইরে সিএনজিচালিত পরিবহনের ভিড়। দীর্ঘ সময় অপেক্ষার পরও গ্যাস পাওয়া যাচ্ছে না।
বরাবরই দেশে গ্যাসের সরবরাহ হয় চাহিদার তুলনায় কম। তবে শীতে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার কমায় এ সময় গ্যাসের সংকট অনুভূত হয় তুলনামূলক কম। কিন্তু এবার শীতের শুরুতেই তীব্র হয়ে দেখা দিয়েছে গ্যাস সংকট।
শিগগিরই এ সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছেন পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানি তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন, ভাসমান একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ কমেছে। আবার দেশের বৃহৎ সার কারখানাগুলোয়ও সরবরাহ বাড়ানো হয়েছে। এ কারণে রাজধানী ও আশপাশের অঞ্চলগুলোয় গ্যাসের সরবরাহ কমেছে।
সংকটের বিষয়টি স্বীকার করে নাম অপ্রকাশিত রাখার শর্তে বিতরণ কোম্পানি তিতাসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘গ্যাসের সংকট হচ্ছে এটা সত্য। এর কারণ দুটি। প্রথমত, দুটি এলএনজি টার্মিনালের একটি অপারেশনে না থাকায় সরবরাহ কমেছে। দ্বিতীয়ত, সার কারখানায় সরবরাহ বাড়ানোয় নারায়ণগঞ্জসহ শিল্প এলাকাগুলোয় তা কিছুটা কমেছে। শিগগিরই এর কোনো সমাধান পাওয়া যাবে না।’
গ্যাসের সরবরাহ কমায় উৎপাদন নিয়ে সংকটে পড়েছে শিল্প-কারখানাগুলো। আশুলিয়া, গাজীপুর, ময়মনসিংহের ভালুকা ও নারায়ণগঞ্জের শিল্প এলাকাগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, গ্যাসের চাপ সংকট সারা বছর থাকলেও এখন তা আরো মারাত্মক আকার ধারণ করেছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক চাপও বাড়ছে শিল্পোদ্যোক্তাদের।
এ বিষয়ে জানতে চা ইলে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএম) ভাইস প্রেসিডেন্ট ফজলুল হক বলেন, ‘গ্যাসের চাপ নিয়ে কারখানা মালিকরা বিরক্ত। এটা অব্যাহতভাবে চলছে। এর কোনো সমাধান কোনো দপ্তর থেকে পাচ্ছি না। অনেক কারখানায় প্রেসার নেমে এসেছে ১-২ পিএসআইতে (গ্যাসের চাপ পরিমাপের একক)। এ দিয়ে তো কারখানা চলতে পারে না। গ্যাসের প্রেসারজনিত সমস্যার কারণে নারায়ণগঞ্জে ৭০ শতাংশ কারখানা বন্ধ।’
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।