গ্যাসসংকটে খেলাপি হবেন ৫০ শতাংশ ব্যবসায়ী
, ০২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৮ জুন, ২০২৫ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশে ভুল পদ্ধতিতে ও স্বচ্ছতার অভাব নিয়ে জ্বালানির দাম সমন্বয় করা হচ্ছে, যার ফলে বিপর্যস্ত হচ্ছে শিল্প খাত। গ্যাসের ঘাটতির কারণে দেশের প্রায় ৫০ শতাংশ ব্যবসায়ীর ঋণখেলাপিতে পরিণত হওয়ার আশঙ্কা করছেন শিল্প উদ্যোক্তারা। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে উৎপাদনও বাধাগ্রস্ত হবে বলে জানিয়েছেন তারা।
রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার মিলনায়তনে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত : অন্তর্র্বতী সরকার কি প্রত্যাশা পূরণ করতে পারবে?’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব মন্তব্য করেন।
এম শামসুল আলম বলেন, বাংলাদেশকে আমদানিনির্ভর রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। সব প্রতিষ্ঠান ফ্যাসিবাদের চরিত্র ধারণ করেছে, জনগণের মতামতের তোয়াক্কা নেই। তারা নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে।
জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানকে উদ্দেশ্য করে তিনি বলেন, অনুরোধ করব, আপনার মন্ত্রণালয় নিষ্ক্রিয় করে দিন। কিছু করতে হবে না আপনাদের। এমন অবস্থা তৈরি হচ্ছে, যেখানে অনেক শিল্পপ্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাবে। মালিকরা কর, কিস্তি কিছুই দিতে পারবেন না। সব আমদানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছি। জলবায়ু ও নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ মনোয়ার মোস্তফা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ ঘটায়। বাজেটে এ খাতে কোনো নীতিগত দিকনির্দেশনা নেই। পরিবেশবান্ধব নীতির কথাও উল্লেখ নেই, যা হতাশাজনক।
ফয়সাল সামাদ বলেন, ২০ বছর ধরে কোনো সুপরিকল্পনা ছাড়া শিল্প খাত নিয়ে বাজেট প্রণয়ন হচ্ছে। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ না করতে পারলে প্রণোদনা দিন, কিংবা আমাদের ঋণ শোধ আদেশ বন্ধ করুন। সবাই শুধু লাভের দিকটি দেখে, ক্ষতির দিকটি দেখে না। রাজিব হায়দার বলেন, গ্যাসের দাম ১৬ থেকে ৩১ টাকায় উন্নীত হলেও আমরা তা দিচ্ছি। তবুও গ্যাস পাচ্ছি না। আমরা আর কত দিন গ্যাস পাব, সেটাই প্রশ্ন। এ প্রশ্নের উত্তর বাজেটেও নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)