গোশতের দাম বাড়ায় মাছের বাজারে ভিড়
চাল, ডাল, তেল, শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দামের ঊর্ধ্বগতির মধ্যে আগে থেকেই বেশি থাকা গোশতের দাম কিছুদিন স্থিতিশীল ছিল। তবে এ সপ্তাহে সেই গরুর গোশতের দামও বেড়েছে, সেইসাথে বেড়েছে ব্রয়লার, লেয়ার ও দেশি মুরগির দাম।
গরু ও মুরগির গোশতের দাম বাড়ায় এখন নিম্ন আয়ের মানুষেরা ভিড় করছেন মাছের বাজারে। মাছের বাজারে আসা ক্রেতারা জানান, এখন গোশত কেনা হয় খুবই কম, মাছ দিয়েই খেতে হচ্ছে।
বাজারে গরুর গোশত কিনতে আসা এক ক্রেতা বললেন, বড়লোকরাই গোশত খাওয়া কমিয়ে দিয়েছে, সেখানে আমাদের মতো গরিবরা তো কিছুই না।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় এখন দৈনন্দিন খাদ্য তালিকাও বদলে ফেলেছেন বলে জানান বাজার করতে আসা ক্রেতারা। মিরপুর বাউনিয়াবাধ বউবাজারে আসা এক ক্রেতা বলেন, গরুর গোস্ত তো এখন চিন্তাই করা যায় না। আগে জুমুয়াবার এলেই বাসার সবার জন্য আয়োজন করে মুরগির গোস্ত রান্না করা হতো, এখন গোস্তেরও দাম বাড়ছে। ছোট একটা মুরগি নিয়ে সবার প্লেটে দুই-চার পিস টুকরোর বদলে এখন এক পিস করে দিতে হয়। বাকিটা মাছের তরকারি দিয়ে চালিয়ে নেই। এই হলো সপ্তাহের একদিনের আয়োজন।
মাছ নিলে যে টাকা বাঁচে তা দিয়ে অতিরিক্ত আরও একদিনের তরকারি কেনা যায় মন্তব্য করে তিনি বলেন, মাছে সুবিধা আছে। একটা মাছে দুই পোটলা করে ফ্রিজে রাখা যায়। তাতে একই মাছ দুই দিন আলাদা করে তরকারিতে দেওয়া যায়।
এদিকে মাছের বাজারের এই স্থিতিশীলতা আর বেশি থাকবে না বলে জানিয়েছেন বিক্রেতারা। বলছেন, রমজান মাসের এক সপ্তাহ আগে থেকে বাড়তে পারে সব মাছের দাম।
অন্যদিকে ক্রেতারা বলছেন, মাছের বাজার স্থিতিশীল হলেও তো দাম অনেক বেশি। সামনে যদি দাম আরও বেড়ে যায় তাহলে তো আর মাছের বাজারে আসতেই পারবেন না মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষরা।
জুমুয়াবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হাতিরপুল ও পশ্চিম রাজাবাজার কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
মাছের বাজার দর নিয়ে হাতিরপুল কাঁচাবাজারের মাছ বিক্রেতা সোলাইমান হোসেন বলেন, চারদিকে কিন্তু সব ধরনের জিনিসপত্রের দাম বেড়েছে। সর্বশেষ মুরগির দামও অনেকে বেড়েছে। তবে মাছের বাজার আগের মতোই আছে স্থিতিশীল। তবে এই অবস্থা কত দিন থাকবে বলা যায় না। কেননা অন্যসব পণ্যের দাম বৃদ্ধির প্রভাব মাছের বাজারেও পড়বে।
পশ্চিম-রাজাবাজার কাঁচাবাজারের মাছ বিক্রেতা এমদাদ মিয়া বলেন, দাম এখন আর বাড়বে না, যা বাড়ার রোজার মাসের এক সপ্তাহ আগে একসঙ্গে বাড়বে। বাজারের সব জিনিসের দামই বাড়তি। এই বাড়তি দামের প্রভাব রমজান মাসের শুরুতে মাছের বাজারে পড়বে।
এদিকে মাছের দাম বৃদ্ধির আশঙ্কার বিষয়ে হাতিরপুল কাঁচাবাজারের বাজার করতে আসা ক্রেতা সিদ্দিক খান বলেন, বিক্রেতারা বলছেন মাছের দাম স্থিতিশীল, ধরে নিলাম তাদের কথা ঠিক। কিন্তু যে জায়গায় এসে দাম স্থিতিশীল হয়েছে, সেই দামে তো মাছ কেনার অনেকেরই সামর্থ্য নেই। আর যদি রমজান মাসে দাম বাড়ে তাহলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মাছ খেতে পারবে না।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।