গুলিস্তানে আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
, ১৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৮ জুলাই, ২০২৬ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গুলিস্তানের ফুলবাড়িয়া আন্তঃজেলা বাস টার্মিনালের কাউন্টার বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। যাত্রীদের অভিযোগ, বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করেই কাউন্টার বন্ধ করে দেওয়ায় প্রতিদিন বাস ধরতে গিয়ে অতিরিক্ত সময়, অর্থ ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর যানজট কমানোর লক্ষ্যে সরকার গুলিস্তান, সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নেয়। তবে এখন পর্যন্ত সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী টার্মিনাল আগের স্থানেই কার্যক্রম চালিয়ে গেলেও ফুলবাড়িয়া আন্তঃজেলা বাস টার্মিনালের ব্যক্তিমালিকানাধীন বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে ফুলবাড়িয়া থেকে প্রতিদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার উদ্দেশ্যে অসংখ্য বাস ছেড়ে যেত। রাজধানীর কেন্দ্রস্থলে এবং মেট্রোরেলের দুটি স্টেশনের কাছাকাছি হওয়ায় যাত্রীরা সহজেই এ টার্মিনালে পৌঁছে নিজ নিজ গন্তব্যে যেতে পারতেন।
যাত্রীদের অভিযোগ, বিকল্প টার্মিনাল বা পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না দিয়েই কাউন্টার বন্ধ করে দেওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। এখন অনেককে গুলিস্তান থেকে হেঁটে বা রিকশায় দূরের স্থান থেকে বাসে উঠতে হচ্ছে। এতে যাতায়াত ব্যয় ও সময় দুটোই বেড়েছে।
একাধিক যাত্রী জানান, সরকার যদি আগে বিকল্প ব্যবস্থা করত বা পর্যাপ্ত সময় দিত, তাহলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব হতো।
বাস মালিকদেরও একই ধরনের অভিযোগ। তাদের দাবি, যানজট নিরসনের উদ্যোগের সঙ্গে তারা একমত হলেও বাস্তবায়নের আগে বিকল্প অবকাঠামো নিশ্চিত করা প্রয়োজন ছিল। তাদের মতে, রাজধানীর অন্য তিনটি বড় বাস টার্মিনাল যেহেতু এখনো সরানো হয়নি, তাই ফুলবাড়িয়ার ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা যেতে পারে।
বাস মালিকদের ভাষ্য, কাউন্টার বন্ধ হয়ে যাওয়ায় পরিবহন ব্যবসায় বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে। অনেক মালিক ব্যাংক ঋণ নিয়ে বাস পরিচালনা করছেন। যাত্রী কমে যাওয়ায় ট্রিপও কমেছে, ফলে অনেক গাড়ি অলস পড়ে রয়েছে।
এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পরিবহন শ্রমিকরা। ফুলবাড়িয়া টার্মিনালকেন্দ্রিক অসংখ্য শ্রমিক ও কাউন্টারকর্মী বর্তমানে কর্মহীন হয়ে পড়েছেন। অনেকেই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের দুর্ভোগ কমাতে এবং পরিবহন খাতকে সচল রাখতে দ্রুত কার্যকর বিকল্প ব্যবস্থা গ্রহণ অথবা ফুলবাড়িয়া টার্মিনাল থেকে পুনরায় আন্তঃজেলা বাস চলাচলের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে মামলা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘গুনে গুনে ঘুষ’ নেয়ার ঘটনা প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে -ফখরুল
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নেই -এ্যানি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাপলা চত্বরের ঘটনায় হাসিনা-আজিজসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে -অর্থমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টুথপেস্টে প্লাস্টিক ‘গবেষণা’ নিয়ে প্রশ্ন, দেশীয় কোম্পানীকে ‘ক্ষতিকর’ বলে ভারতীয় কোম্পানীকে ‘নিরাপদ’ ঘোষণা!
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ১০-১৫ দিন সময় লাগবে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৪৩ হাজার কৃষক
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫টি গরু দিয়ে শুরু, এক যুগে তিনি ৫শ’ পশুর বিশাল খামারের মালিক
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












