গায়েবি মামলা দিয়ে সরকার ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে -রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মামলা হামলা দিয়ে কোনো কাজ হবে না। এবার শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতেই হবে এবং নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করতেই হবে। গণতন্ত্র আদায়ের এক দফা আন্দোলনের কণ্ঠস্বর যেন তীব্র না হয়, সেজন্য গায়েবি মামলা দিয়ে ক্ষমতা ধরে রাখার জন্য চেষ্টা করছে সরকার। এবার আর কোনো কিছুতে কাজ হবে না।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে মামলার শুনানিতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপার্সনসহ আমাদের অনেক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাকে আসামি করা হয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে এসব মামলায় হাজিরা দিয়ে আসছি। এই মামলা যারা দিয়েছে- উদ্দেশ্যপ্রণোদিতভাবে দিয়েছে। একতরফা কর্তৃত্ববাদী নির্বাচন করা জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য, বিরোধী শক্তিকে দমন করার জন্য দেশব্যাপী নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে।
২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার এলাকায় বাসে আগুন দিয়ে ৮ জন হত্যা এবং কাভার্ডভ্যান পোড়ানোর ঘটনায় পৃথক তিনটি মামলার শুনানি হয় কুমিল্লা জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিনের আদালতে। ওই মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের অভিযুক্ত করা হয়। ওই মামলার হাজিরা দিতে আসেন রিজভী।
বেগম খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা তার উপস্থিতির জন্য সময় আবেদন করেন। বিজ্ঞ বিচারক সময় আবেদন মঞ্জুর করলেও শুনানির পরবর্তী তারিখ তাৎক্ষণিকভাবে জানাননি।
বেগম খালেদা জিয়ার পক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু বলেন, কুমিল্লার আদালতে তিনটি মামলার শুনানি ছিল আজ। আমরা তিন মামলাতেই বেগম খালেদা জিয়ার জন ্য সময় চেয়েছি। একটি মামলা চার্জের জন্য প্রস্তুত হয়েছে, বাকি দুটি মামলা বিজ্ঞপ্তির জন্য শুনানি হয়েছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।