গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যের ইতিহাসে টার্নিং পয়েন্ট -আরব লিগ
গাজা যুদ্ধকে মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট বলে অভিহিত করেছেন আরব লিগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গেইতি। তিনি আরও বলেন, গাজায় আগ্রাসন চালিয়ে যে গণহত্যা চালানো হচ্ছে তা বন্ধ করতে ব্যর্থতার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গভীর হতাশা দেখা দিয়েছে। বেইজিংয়ে চায়না-আরব স্টেটস কো-অপারেশন ফোরামে উদ্বোধনী অধিবেশনে তিনি বক্তব্য রাখছিলেন। এই ফোরামটি প্রতিষ্ঠা করা হয় ২০০৪ সালে কায়রোতে। এর সদস্য আরব লিগও। সম্মেলনে আবুল গেইত বলেন, ফিলিস্তিনি জনগণ, তাদের আত্মমর্যাদা এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে চীনের ভূমিকা ও অব্যাহত সমর্থনের মূল্যায়ন করি আমরা। চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য। এ জন্য ফিলিস্তিন ও ইসরাইলকে কেন্দ্র করে দ্বিরাষ্ট্রভিত্তিক একটি সমাধানের জন্য বৈশ্বিক পর্যায়ে আরও বড় ভূমিকা রাখতে চীনের প্রতি আহ্বান জানান আবুল গেইত। বলেন, এর মধ্য দিয়ে ১৯৬৭ সালের ৪ঠা জুন ফিলিস্তিন সীমান্ত নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। তিনি আরও বলেন, বিশেষ কিছু সংকট নিয়ে আঞ্চলিক স্থিতিশীলতায় জোর দিয়েছে আরব লিগ ও তার সদস্য রাষ্ট্রগুলো।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।