-গাজা যুদ্ধের কারণে দ্বীন ইসলাম নিয়ে সারা বিশ্বে কৌতূহল বাড়ছে
গাজার হাসপাতাল, আশ্রয়কেন্দ্র, মসজিদ, মাদ্রাসা সব কিছুতে নির্বিচারে বোম্বিং করে যাচ্ছে দখলদার সন্ত্রাসী ইসরাইল।
সন্ত্রাসী ইসরাইলের নৃশংসতা সত্ত্বেও গাজার মানুষগুলো অসীম সাহস ও শক্তিতে শক্তিমান। গাজাবাসীদের এই শক্তি, এই মনোবল বিশ্বের নানা প্রান্তের মানুষের মধ্যে কৌতূহলের জন্ম দিচ্ছে। এমনি এক মার্কিন নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কৌতূহলের কথা জানিয়েছে।
২৫ বছর বয়সী এই তরুণী গাজা পরিস্থিতি নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেছে, আমি দেখেছি গাজার এক নারী তার নিজের সন্তানের লাশ কোলে নিয়ে বলছিলেন (হে আল্লাহ) আমরা তোমার কাছ থেকে এসেছি, তোমার কাছেই ফিরে যাব। এ সময় এই নারী আল্লাহপাক উনার প্রতি ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করছিলেন। আমি নিজে নিজে বলছিলাম এটা আমার পক্ষে সম্ভব নয়। আমি এমন পরিস্থিতিতে আল্লাহপাক উনার শুকরিয়া আদায় করতে পারব না। মনের ভেতর যে প্রশ্নটা উঁকি দিল তাহলো কীভাবে ঈমানকে এতটা মজবুত করা সম্ভব? এরপর আমি (মুসলমানদের) কুরআন শরীফ পড়ার প্রতি আগ্রহী হই।'
দ্বীন ইসলামের প্রতি আগ্রহী হয়ে ওঠা এই তরুণী আরও বলেছেন, একজন মা হিসেবে সন্তানের লাশ বুকে নিয়ে আল্লাহ পাক উনার প্রশংসা করার মতো শক্তি ও ক্ষমতা আমার মধ্যে নেই। আমার কাছে এটা অবিশ্বাস্য মনে হয়। কিন্তু ফিলিস্তিনি মায়েরা তা পারছেন। তারা সন্তানের লাশ কোলে নিয়ে আল্লাহ পাক উনার প্রতি সন্তুষ্টি জ্ঞাপন করছেন। ফিলিস্তিনি মায়েরা কুরআন শরীফ নিয়ে কথা বলছিল। আমি দেখতে চাইলাম তারা যে কুরআন শরীফ থেকে এত শক্তি পেয়েছে, সেই কুরআন শরীফে কী লেখা আছে। এই কুরআন শরীফ তাদেরকে কীভাবে এত দৃঢ়তা দিয়েছে। এ কারণে আমি খ্রিষ্টান হওয়ার পরও কুরআন শরীফ হাতে নিলাম এবং কুরআন শরীফ খুললাম। প্রথম বাক্য পড়েই বাস্তবিক অর্থেই আমি বিস্মিত হয়েছি। আমার কাছে মনে হয়েছে কুরআন শরীফ সরাসরি আমার সাথে কথা বলছে। আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ পাক তিনি কুরআন শরীফের বাক্যগুলোর মাধ্যমে আমার সঙ্গে কথা বলছে। সত্যিই তা আমার কাছে অবিশ্বাস্য ছিল।'
লোহিত সাগরে হামলা অব্যাহত রাখবে হুতিরা:
হুতি আন্দোলনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইয়েমেনি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্যবস্তু তে পরিণত করা অব্যাহত রাখবে। তিনি বলেন, এমনকি যদি আমেরিকা তাদের থামাতে সমগ্র বিশ্বকে একত্রিত করতে সফল হয় তবুও তারা পিছপা হবে না।
গাজা যুদ্ধের সময় এক ডজনেরও বেশি জাহাজে হুতিদের হামলায় বিপর্যস্ত লোহিত সাগরের শিপিং লেনে টহল দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র একটি নতুন বহুজাতিক নৌ টাস্কফোর্স চালু করার ঘোষণা দেওয়ার পর মোহাম্মদ আল-বুখাইতি এই বিবৃতি জারি করেছেন।
আল-বুখাইতি এক্স-এ লিখেছেন, হুতিরা কেবল তখনই ইসরায়েল-সম্পর্কিত জাহাজগুলিতে হামলা বন্ধ করবে যখন ‘গাজায় অপরাধ বন্ধ হবে’ এবং খাদ্য, ওষুধ এবং জ্বালানি অবরুদ্ধ জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে দেওয়া হবে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।