গাজায় ‘অনাহারের মাধ্যমে জাতিগত নিধন’ চালাচ্ছে দখলদার ইসরায়েল -দুর্ভিক্ষ বিশেষজ্ঞ ‘ডি ওয়াল’
, ২৭ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল ‘অনাহার সৃষ্টির মাধ্যমে জাতিগত নিধন’ চালাচ্ছে বলে অভিযোগ করেছে দুর্ভিক্ষ-বিশেষজ্ঞ অধ্যাপক ডি ওয়াল। উপত্যকাটিতে অবরোধের মাধ্যমে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে সে।
গত মঙ্গলবার এক অনুষ্ঠানে বিশেষজ্ঞ ডি ওয়াল বলেছে, ‘গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার মতো অবস্থায় নেই জাতিসংঘ। কারণ, দখলদার ইসরায়েলের বাধার কারণে ত্রাণকর্মী ও অনুসন্ধানকারীরা সেখানে প্রবেশ করতে পারছে না। এর ফলে ক্ষুধার ভয়াবহতা যাচাই করে দুর্ভিক্ষ ঘোষণা করা সম্ভব হচ্ছে না।’
ডি ওয়াল বলেছে, ‘আপনি যদি কোথাও পরিকল্পিতভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করতে চান, তাহলে তুলনামূলকভাবে সহজ কাজটা হলো, আপনি প্রথমে প্রয়োজনীয় তথ্যপ্রবাহ বন্ধ করে দেবেন। তারপর বলবেন, দেখুন, কেউ তো দুর্ভিক্ষ ঘোষণা করেনি।’ সে আরও বলেছে, ‘দুর্ভিক্ষ গোপন করাও দুর্ভিক্ষ সৃষ্টি করার একটি কৌশল। গাজায় ঠিক যেভাবে অনুমান করা হয়েছিলো, সেভাবেই দুর্ভিক্ষ দেখা দিচ্ছে।’
এই বিশেষজ্ঞ ব্যাখ্যা করে বলেছে, ‘একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ কোনো ধরনের খাবার না পেলেও ৬০ থেকে ৮০ দিন পর্যন্ত বাঁচতে পারেন। পুরোপুরি অনাহারে না থাকলে আরও বেশি দিন বাঁচা সম্ভব। কিন্তু অনাহারের কারণে শিশুরা অনেক দ্রুত মারা যাবে। খাবার না পেলে তাদের ছোট শরীর খুব দ্রুত শুকিয়ে যেতে থাকে।’
ডি ওয়াল বলেছে, ‘অনাহারে থাকা একজন মানুষ প্রথমে নিজের শরীরে থাকা চর্বি থেকে শক্তি সংগ্রহ করে। তারপর ধীরে ধীরে শক্তি সংগ্রহ করে নিজের অঙ্গপ্রত্যঙ্গ থেকে। অনাহারের ফলে বিভ্রম ও মস্তিষ্কবিকৃতির মতো মানসিক সমস্যাও দেখা দিতে পারে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গণমাধ্যমকে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে হত্যা, বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্জ্য সংগ্রহে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় হলে নতুন ব্যবস্থা -ডিএসসিসি প্রশাসক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬ মাসের শিশু বিএসএফের পুশইনের শিকার
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে বিএসএফের বেপরোয়া ‘পুশব্যাক’: চরম সংকটে শত শত মুসলিম পরিবার
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে বিএসএফের বেপরোয়া ‘পুশব্যাক’: চরম সংকটে শত শত মুসলিম পরিবার
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)