গাজায় রক্তস্রোতের মধ্যেও বিশ্ব কীভাবে নীরব থাকে, প্রশ্ন আব্বাসের
টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখ-ে হামলা চালিয়ে আসছে সন্ত্রাসী ইসরাইল। অবিরাম এই হামলায় ইতোমধ্যেই ৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা প্রচুর।
এই পরিস্থিতিতে গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একইসঙ্গে বাস্তুচ্যুতি রোধ এবং জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর আক্রমণ বন্ধ করারও আহ্বান জানিয়েছে তিনি। এমনকি গাজায় রক্তগ্রোতের মধ্যেও বিশ্ব কীভাবে নীরব থাকে, সেই প্রশ্নও রেখেছেন আব্বাস। রোববার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
এতে বলা হয়েছে, ফিলিস্তিনের ‘গাজায় গণহত্যা’ বন্ধে অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পিএলও নির্বাহী কমিটির এক বৈঠকে আব্বাস এই আহ্বান জানান বলে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে।
আব্বাস বলেন, ‘আগ্রাসন বন্ধ, মানবিক সহায়তা প্রদান, বাস্তুচ্যুতি রোধ এবং জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারী ও বাহিনীর আক্রমণ বন্ধ করার’ আহ্বান জানাচ্ছে ফিলিস্তিনি নেতৃত্ব।
ফিলিস্তিনি এই প্রেসিডেন্ট বলেন, ‘গাজায় বর্বর ধ্বংসযজ্ঞ চলছে। এই রক্তস্রোতের মধ্যেও বিশ্ব কীভাবে নীরব থাকবে?’ এদিকে গাজায় চলমান আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরাইল। এই পরিস্থিতিতে গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষিত করার জন্য জরুরি আবেদন জানিয়েছেন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)-এর প্রেসিডেন্ট।
মিরজানা স্পোলজারিক এক বিবৃতিতে বলেছেন, ‘মানুষের দুর্ভোগের অসহনীয় মাত্রায় আমি মর্মাহত এবং সংঘাতরত পক্ষগুলোকে এখনই প্রশমিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’ সংঘাতের মধ্যে আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করার অনুরোধও করেন মিরজানা স্পোলজারিক। তিনি বলেন, ‘এত বেসামরিক মানুষের মর্মান্তিক ক্ষতি দুঃখজনক। ব্যাপক বোমাবর্ষণের মধ্যে গাজায় বেসামরিক নাগরিকদের যাওয়ার জন্য কোনও নিরাপদ জায়গা না থাকাটা অগ্রহণযোগ্য।’ তিনি আরও বলেন, ‘সামরিক অবরোধ জারি রাখার ফলে গাজায় বর্তমানে পর্যাপ্ত মানবিক কর্মকা- চালানো সম্ভব নয়। এই সর্বনাশা ব্যর্থতা সহ্য করা উচিত নয় বিশ্বের।’ ওয়াফা, আল-জাজিরা।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।