গাজায় গণহত্যার প্রতিবাদে রাবিতে অনশন
, ০১ মার্চ, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে অনশন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ফ্রেন্ডস অব প্যালেস্টাইনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে তারা অনশন করেন।
অনশনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদ উদ্দিন খান বলেন, ইসরাইল গাজায় যে আগ্রাসন ও নির্বিচারে গণহত্যা চালাচ্ছে তার প্রতি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সেখানে যে খাদ্য ও মানবিক সংকট তৈরি হয়েছে তার সুষ্ঠু সমাধান দাবি করছি। তাদের খাদ্য আসতে দখলদারদের বাঁধার সম্মুখীন যেনো না হয়; সেই দাবিতে আমাদের এই অনশন। গাজাবাসী তাদের ন্যূনতম মানবিক অধিকারটুকু ফিরে পাবে বলে আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, আসলে এখান থেকে আমাদের খুববেশি করণীয় আছে তা নয়, তবে জাতিসংঘসহ বিভিন্ন ফোরামে যে ভোটাভুটি হয় তাতে যেন বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পক্ষে জোড়ালো ভূমিকা পালন করে সরকারের কাছে আমরা সেটার দাবি জানাই। ইসরায়েলি এই কর্মকা-ের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সরকার যেন ধিক্কার জানায়, সেইসাথে তাদের বিভিন্ন কর্মকা-ের প্রতি সরকারের নিন্দা ও প্রতিবাদগুলো যেন আরও অ্যাক্টিভলি করে সেই দাবি জানাই।
আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ বলেন, গাজাবাসীর উপর বর্বর ইসরায়েলি সামরিক বাহিনী যে নির্মম গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে আমরা এ অনশন কর্মসূচি পালন করছি।
এর দ্বারা কোন প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সারাবিশ্ব এরকম অল্প অল্প প্রতিবাদ আসতে থাকলে একসময় অনেক বড় হবে। আমরা আমাদের মানবিক দৃষ্টিকোন থেকে এখানে বসেছি। আশা করি অনেকেই এরকমভাবে প্রতিবাদ জানাবে।
অনশনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০-২১ সেশনের এক শিক্ষার্থী বলেন, আমরা তো সরাসরি গাজাবাসীর জন্য কিছু করতে পারবো না, তবে মানবিক বিবেচনায় আমাদের এই অনশন কর্মসূচির মাধ্যমে একটু হলেও অসহায় গাজাবাসীর জন্য সহমর্মিতা জানানো হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)