গাজায় একচোখা নীতির অভিযোগে চিঠি মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির শতাধিক কর্মকর্তার
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৫ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৯ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
গাজায় যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) কর্মকা-ের নিন্দা জানিয়েছে বিভাগের শতাধিক কর্মকর্তা। তারা বিভাগের মন্ত্রী আলেহান্দ্রো মায়রকাসকে দেওয়া এক খোলাচিঠিতে এই নিন্দা জানায়।
গাজায় প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বার্তায় স্বীকৃতি, সমর্থন ও সহমর্মিতার বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান না থাকায় খোলাচিঠিতে হতাশা প্রকাশ করা হয়।
গত ২২ নভেম্বর তারিখ দেওয়া ওই চিঠিতে বলা হয়, গাজায় ভয়াবহ মানবিক সংকট এবং পশ্চিম তীরের এমন অবস্থায় সাধারণত বিভাগের নানাভাবে উদ্যোগ নেওয়ার কথা। কিন্তু ডিএইচএসের নেতৃত্ব মনে হচ্ছে, গাজায় শরণার্থীশিবির, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলায় একচোখা নীতি নিয়েছে।
চিঠিতে ডিএইচএস এবং বিভাগেরে অধীন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি), ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ), ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ও ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) ১৩৯ কর্মকর্তা স্বাক্ষর করেছে।
চিঠিতে বলা হয়, প্রবল নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কায় বিভাগের কিছু সদস্য নাম প্রকাশ না করার শর্তে সম্মতি দিয়েছে। চিঠিতে গাজা পরিস্থিতির নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্ব করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পেশাদার প্রতিক্রিয়ার আশঙ্কা ছাড়াই সম্মানপূর্বক মতপ্রকাশের সুযোগ দেওয়ার কথা বলা হয়।
এই চিঠির বিষয়ে আল-জাজিরা জানতে চাইলে ডিএইচএসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
ডিএইচএসের সর্বশেষ এই খোলাচিঠি গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত দিচ্ছে। গাজা যুদ্ধে নিজেদের অবস্থানে ইতিমধ্যে সমালোচনার মুখে রয়েছে বাইডেন প্রশাসন।
গত মাসে মার্কিন সরকারের ৪০টি বিভাগের অন্তত ৫০০ কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রেসিডেন্ট বাইডেনের কাছে একটি চিঠি দিয়েছে, যাতে তারা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) এক হাজার কর্মকর্তা আরেকটি চিঠিতে অনুরূপ আহ্বান জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএইচএসের এক কর্মকর্তা বলে, ৭ অক্টোবরের পর আমি আমার প্রত্যাশায় নাটকঢীয় পরিবর্তন দেখি। যেখানে মানবিক সংকট, সেখানে আমাদের কাজ করার কথা। কিন্তু আমরা এখন যা করছি, তাতে রাজনীতি জড়িত। এটা খুবই ভয়াবহ এবং এর প্রভাব হতাশাজনক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃষকের ৩০ টাকার সবজি শহরে ৬০, বাড়তি টাকা কার পকেটে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৮ শিক্ষাক্রমে আসছে বিস্তৃত পরিবর্তন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নদীগুলোকে পর্যাপ্ত ড্রেজিং করা গেলে সারা বছরই পর্যাপ্ত পানি থাকবে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












