গাজার উত্তরে ১০ লাখ ফিলিস্তিনি নাগরিক জোরপূর্বক বাস্তুচ্যুতিতে অসম্মতি
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজার গণমাধ্যম কার্যালয় (মিডিয়া অফিস) গত ১২ সেপ্টেম্বর জানিয়েছে, গাজা শহর ও এর উত্তরাঞ্চলে ১০ লাখের বেশি ফিলিস্তিনি, যার মধ্যে ৩ লাখ ৫০ হাজারের বেশি শিশু রয়েছে, দক্ষিণে স্থানান্তরিত হতে অস্বীকার করেছেন। তারা তাদের ভূমি, বাড়ি ও সম্পত্তি ছেড়ে যাবেন না বলে অটল রয়েছেন।
গাজার গণমাধ্যম কার্যালয় আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও সংশ্লিষ্ট আদালতগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে ফিলিস্তিনি নাগরিকরা নিরাপদে ও মর্যাদার সঙ্গে তাদের ভূমিতে থাকতে পারেন।
দখলদার ইসরায়েল গাজা শহর থেকে ফিলিস্তিনিদের দক্ষিণে সরিয়ে শহরটি ঘিরে ফেলার পরিকল্পনা করেছে। এই পরিকল্পনা অনুযায়ী, প্রথমে গাজা শহর থেকে দক্ষিণে স্থানান্তরিত করা হবে, এরপর আবাসিক এলাকায় আরও হামলা চালানো হবে। ইতোমধ্যেই সন্ত্রাসী ইসরায়েল ৮ লক্ষাধিক মানুষকে আল-মাওয়াসি এলাকায় জোরপূর্বক স্থানান্তর করেছে, যেখানে জীবনযাপনের মৌলিক সুবিধা নেই।
গাজার গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, দক্ষিণে স্থানান্তরিত প্রায় ৬৮ হাজার মানুষ বোমাবর্ষণ, গণহত্যা ও হুমকির মধ্যে স্থানান্তরিত হয়েছিলো। কিন্তু ২০ হাজারের বেশি মানুষ তাদের মূল এলাকায় ফিরে গেছে কারণ দক্ষিণে জীবনযাত্রার ন্যূনতম সুবিধাও নেই। আল-মাওয়াসি, খান ইউনিস ও রাফাহ অঞ্চলে ইতিমধ্যেই ১০৯ বারের বেশি বোমা হামলা হয়েছে, যেখানে ২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই অঞ্চলে কোনো হাসপাতাল, বিদ্যুৎ, পানি, খাদ্য, শিক্ষা বা আশ্রয়ের যথাযথ ব্যবস্থা নেই।
গাজা শহর ও উত্তরাঞ্চলের মোট জনসংখ্যা প্রায় ১৩ লাখ, যার মধ্যে উত্তর গাজায় ৩ লাখ ৯৮ হাজার এবং গাজা শহরে ৯ লাখ ১৪ হাজার মানুষ বসবাস করছে। প্রায় ৩ লাখ বাসিন্দা পূর্বাঞ্চল থেকে কেন্দ্রীয় ও পশ্চিমাঞ্চলে স্থানান্তরিত হয়েছে। মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে স্থানান্তরিত ফিলিস্তিনিরা ধ্বংসপ্রায় এলাকায় থাকা সত্ত্বেও দক্ষিণে যাওয়া থেকে বিরত রয়েছে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)