গাইবান্ধায় কোটি টাকার লাল মরিচের হাট
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১২, মে, ২০২৪ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা এবং পাশের জামালপুরের বিভিন্ন চর থেকে বিক্রির জন্য নৌকা আর ঘোড়ার গাড়িতে করে সকাল থেকে মরিচ নিয়ে হাজির হন কৃষকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলার ফুলছড়ির এই মরিচের হাটে বাড়তে থাকে ক্রেতা-বিক্রেতার ব্যস্ততা। দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এখানে মরিচ কিনতে আসেন। সপ্তাহে দুই দিন বসা শুকনা মরিচের এই হাটে বেচাকেনা হয় প্রায় কোটি টাকার।
ফুলছড়ি উপজেলায় মরিচের চাষ ভালো হওয়ায় জেলার একমাত্র হাট বসে এখানে। প্রতি শনি ও মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। উপজেলার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারি গ্রামের সাইদুর রহমান বলেন, প্রতি বিঘা মরিচ উৎপাদনে খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। বিঘায় কাঁচা মরিচ ৫০ মণ হলে তা রোদে শুকিয়ে ৯ থেকে ১০ মণ হয়। প্রতি মণ শুকনা মরিচ ১২ থেকে ১৩ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। সব খরচ বাদ দিয়ে ৬০ হাজার টাকার মতো লাভ হয়।
মরিচ বিক্রেতা গজারিয়া ইউনিয়নের গলনাচরের কৃষক জোব্বার মিয়া বলেন, ‘চরের সব মরিচ আমরা এই হাটেই বিক্রি করি।’
এই হাটে মরিচ বিক্রেতা ইয়াকুব আলী বলেন, ‘শুধু আমি না, এই হাটে মরিচ বিক্রি করতে আসেন আমার মতো চরাঞ্চলের হাজারো কৃষক।’
চরাঞ্চলের কৃষকদের ফলানো লাল সোনা কাঠফাটা রোদেও কিনতে আসছেন বগুড়া, নওগাঁ, রাজশাহী, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের পাইকারেরা। তবে এই হাট থেকে বেশি মরিচ কেনেন নামীদামি বিভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধিরা।
বগুড়া থেকে ফুলছড়ি হাটে মরিচ কিনতে আসা সালেহ আকন্দ বলেন, ‘এখানকার মরিচের মান অনেক ভালো। তবে দাম একটু বেশি। ভোরে ট্রাক নিয়ে এসেছি এই হাটে মরিচ কেনার জন্য।’
জয়পুরহাট থেকে মরিচ কিনতে আসা জুয়েল মিয়া বলেন, ‘এই হাট থেকে প্রতি সপ্তাহে ৩০ থেকে ৪০ মণ করে মরিচ কিনে নিয়ে যাই। স্থানীয় কিছু হাটে পাইকারি বিক্রির পাশাপাশি বিভিন্ন কোম্পানিকে দিয়ে থাকি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)