গরিবের শৌচাগার বানানোর পরামর্শক ফি ২৫ কোটি টাকা!
গরিব বা দরিদ্র জনগোষ্ঠীর জন্য শৌচাগার নির্মাণ কাজে ২৫ কোটি ৩৬ লাখ টাকার পরামর্শক ব্যয় চেয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রতিটি কমিউনিটি শৌচাগার নির্মাণে খরচ হবে ৯ লাখ টাকা আর টুইন পিট শৌচাগারে খরচ হবে ৬৩ হাজার ৯৮০ টাকা। এছাড়া অন্যান্য খাতেও অস্বাভাবিক ব্যয় প্রস্তাব করেছে তারা। এমন ব্যয় প্রস্তাবকে অযৌক্তিক বলে মনে করছে পরিকল্পনা কমিশন।
তাছাড়া এ ধরনের শৌচাগার বানানো নতুন কোনো কাজ নয়। এর আগেও একই ধরনের তিনটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। জাতীয় স্যানিটেশন প্রকল্প প্রথম ধাপে জুলাই ২০০৪ থেকে ডিসেম্বর ২০০৭ মেয়াদে, দ্বিতীয় ধাপে জুলাই ২০০৪ থেকে জুন ২০১৩ মেয়াদে এবং তৃতীয় ধাপে জানুয়ারি ২০১৬ থেকে জুন ২০২২ মেয়াদে বাস্তবায়িত হয়েছে। তারপরও একই ধরনের নতুন প্রকল্পে পরামর্শক ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। শুধু পরিকল্পনা কমিশন নয়, প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরাও। একই সঙ্গে পরামর্শক খাত বাবদ ২৫ কোটি ৩৬ লাখ টাকা বাদ দেওয়ার সুপারিশ করেছেন সংশ্লিষ্টরা।
গ্রামীণ এলাকায় দরিদ্র পরিবারের জন্য দুই লাখ ৭৪ হাজার ৩০১টি টুইন পিট ল্যাট্রিন বা শৌচাগার স্থাপন করা হবে। এতে খরচ হবে এক হাজার ৭৫৫ কোটি টাকা। প্রতিটি শৌচাগার নির্মাণে ব্যয় হবে ৬৩ হাজার ৯৮০ টাকা।
জনসমাগম স্থানে (হাট-বাজার, গ্রোথ সেন্টার, বিনোদন কেন্দ্র, ধর্মীয় উপাসনালয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ইত্যাদি) নিরাপদ ব্যবস্থাপনার স্যানিটেশন সুবিধা সংবলিত এক হাজার ৯৮৪টি কমিউনিটি শৌচাগার নির্মাণ করা হবে। এতে খরচ পড়বে ১৭৮ কোটি ৫৬ লাখ টাকা। প্রতিটি কমিউনিটি শৌচাগার নির্মাণে খরচ হবে ৯ লাখ টাকা।
ডিপিএইচই’র প্রস্তাবিত প্রকল্প নিয়ে ১৬ মার্চ প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য ও সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।
পিইসি সভা প্রসঙ্গে ভৌত অবকাঠামো বিভাগের উপপ্রধান (ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ণ উইং-২) সান্যাল বলেছে, ‘আমরা পরামর্শক ব্যয় কমাতে বলেছি। ২৫ কোটি টাকা ব্যয় বেশি মনে হয়েছে। তবে আমার মনে হয় এটা পাঁচ কোটি টাকার বেশি হবে না। এটাসহ প্রকল্পের বিভিন্ন খাতের ব্যয় কমানোর সুপারিশ করা হয়েছে। আমার বিশ্বাস প্রকল্প থেকে পরামর্শক ব্যয় আরও কমবে।’
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।