সাধারণ মানুষের প্রতিক্রিয়া:
গরিবের আবার কীসের বাজেট
, ১৪ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
নি¤œ আয়ের মানুষদের কাছে বাজেট মানে জিডিপি নয়, প্রবৃদ্ধি নয়, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নয়- তাদের কাছে বাজেট মানে আজ রাতে সন্তানকে পেট ভরে খাওয়ানো যাবে কিনা, আগামী মাসে বাড়িভাড়া দেওয়া যাবে কিনা, অসুস্থ হলে ওষুধ কেনার টাকা থাকবে কিনা- এমন বহু প্রশ্নের অজানা উত্তরের এক প্রতিচ্ছবি। কেননা তাদের প্রতিদিন খুঁজে বেড়াতে হয় পরিবারের চাহিদা মেটানোর অর্থ।
তাদেরই একজন আজিজুল হক। রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বয়সের ছাপ পড়েছে চোখেমুখে, তবু প্রতিদিন ভোরে বের হতে হয় জীবিকার তাগিদে। বাজেটের কথা জানতে চাইলে তিনি হেসে বলেন, গরিবের আবার কিসের বাজেট? বাজেট বুঝি না। বুঝি শুধু বাজার। আমি কামাই করলে সংসার চলব, নয়তো না। তবে আগে যে টাকায় পাঁচ দিনের বাজার হতো, এখন দুই দিনও যায় না। সংসারে ছেলেমেয়ে আছে, তাদের মুখের দিকে তাকাইয়া সব কষ্ট সহ্য করি। সরকার যদি জিনিসপত্রের দাম কমাইতে পারে, ওইটাই আমাদের জন্য সবচেয়ে বড় বাজেট। সরকারের কাছে এরচেয়ে বেশি কিছু চাই না।
কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ সাদেক বলেন, বাজেট কত লাখ কোটি টাকার হইল, ওইডা আমাদের কোনো কাজে লাগে না। মানুষ যদি বাজারে আইসা বাজার করতে না পারে, তাহলে আমার ব্যবসা কেমনে চলব? আগে মানুষ প্রচুর সবজি কিনত, এখন কম কেনে। সবাই হিসাব কইরা চলে।
একটু দূরে দাঁড়িয়ে থাকা দিনমজুর সুমনের কথায় যেন পুরো দেশের নি¤œ আয়ের মানুষের আর্তনাদ ধরা পড়ে। তার কথা, দেশ নিয়ে ভাবার মানুষ অনেক আছে। আমরা ভাবি পেট নিয়ে। সকালে কাম পাইলে ভাত আছে, না পাইলে নাই। বাজেটের কথা শুনি, কিন্তু কোনোদিন বুঝি নাই ওই বাজেট আমার জীবনে কী বদল আনছে। আমনে সাম্বাদিক, আমাদের কথা কেন লেহেন না? আমাদের তো চলে না। কীভাবে যে চলি আল্লাহ ছাড়া আর কেউ বুজব না। হুনতাছি এবার অনেক বড় বাজেট, জিনিসের দাম কি আবার বাড়বে?
ময়মনসিংহের কৃষক মোজাম্মেল হোসেন আমাদের সময়কে বলেন, সারের দাম বাড়ে, ডিজেলের দাম বাড়ে, শ্রমিকের খরচ বাড়ে। কিন্তু ধান বিক্রি করতে গেলে দাম পাওয়া যায় না। আমরা উৎপাদন করি, কিন্তু লাভ করে অন্যরা। তার প্রশ্ন, কৃষক যদি বাঁচতে না পারে, তাহলে দেশের খাদ্যনিরাপত্তা কীভাবে টিকবে? রোদ-বৃষ্টি মাথায় নিয়ে ফসল ফলাই। কিন্তু ফসল ঘরে তোলার পর আমাদের মুখে হাসি ফোটে না। ছেলেমেয়েদের পড়ালেখার খরচ জোগাড় করা কঠিন হয়ে যায়, সংসার চলে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












