গতবারের চেয়ে বেশি দাম ‘সুলভ’ দোকানেও
, ৩০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৩ মার্চ, ২০২৩ খ্রি:, ০৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র রমজানে ঢাকা শহরের নিম্ন ও মধ্যম আয়ের মানুষ যেন দুধ, ডিম, গোশত খেতে পারে তার উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। তবে অধিদপ্তর গত রোজার তুলনায় এবার বাড়তি দামে এসব পণ্য বিক্রি করবে। সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ১৪০ টাকা পর্যন্ত বাড়তি দামে এসব পণ্য তারা বিক্রি করবে।
১ থেকে ২৮ রমজান পর্যন্ত ‘সুলভ’ মূল্যে দুধ, ডিম, গোশত বিক্রি কার্যক্রম আজ বৃহস্পতিবার উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলে তাঁর মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে। আজ বুধবার মন্ত্রণালয় জানায়, এবার রমজান মাসে গরুর গোশত প্রতি কেজি ৬৪০ টাকা, খাসির গোশত প্রতি কেজি ৯৪০ টাকা, ড্রেসড (চামড়া ছাড়া) ব্রয়লার প্রতি কেজি ৩৪০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতিটি ১০ টাকা মূল্যে বিক্রয় করা হবে।
গত রোজায় গরুর গোশত প্রতি কেজি ৫৫০ টাকা, খাসির গোশত প্রতি কেজি ৮০০ টাকা, ড্রেসড ব্রয়লার গোশত প্রতি কেজি ২০০ টাকা, পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার ৬০ টাকা এবং ডিম প্রতি হালি ৩০ টাকায় বিক্রি করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
অর্থাৎ, গতবারের তুলনায় এবার প্রাণিসম্পদ অধিদপ্তর গরুর গোশত কেজিতে ৯০ টাকা, খাসির গোশত কেজিতে ১৪০, ড্রেসড ব্রয়লার কেজিতে ১৪০, দুধ লিটারে ২০ এবং ডিম হালিতে ১০ টাকা করে বাড়তি দামে বিক্রি করবে।
নাম না প্রকাশ করার শর্তে অধিদপ্তরটির পরিচালক পর্যায়ের এক কর্মকর্তা বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তর দুধ, ডিম, গোশত কৃষক ও প্রতিষ্ঠানদের কাছ থেকে কিছুটা কম দামে কেনে। বাজারদরের চেয়ে যতটা পারা যায় কম দামে তা বিক্রি করে। সবকিছুর দাম বাড়ায় এবার কৃষকদের উৎপাদন খরচ বেড়েছে। ফলে কৃষক পর্যায়েও এসব পণ্যের দাম বেড়েছে। যার জন্য গতবারের চেয়ে এবার এসব পণ্যের দাম একটু বেশি পড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)