জুলাই জাতীয় সনদ:
গণভোটের সময়ে অনড় জামাত-এনসিপি
, ২১ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। গত শনিবার পৃথক বৈঠকে জামাত ও এনসিপি জাতীয় নির্বাচনের আগে গণভোটের পক্ষে নিজেদের মত তুলে ধরেছে। তাদের দাবি, ভোটের দিন গণভোট হলে জুলাই সনদের বিষয়ে মানুষের আগ্রহ কমে যাবে।
এদিকে কমিশনের সুপারিশ পেলে গণভোটের বিষয়ে সরকার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে ১৫ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর জুমুয়াবার জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠিত হবে।
জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে তৃতীয় ধাপের পঞ্চম দিন তথা শেষ দিনের সংলাপ গত বুধবার অনুষ্ঠিত হয়। সেখানে গণভোটের বিষয়ে দলগুলো একমত হলেও বিএনপিসহ বেশির ভাগ দল জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়েছে। অন্যদিকে জামাত, এনসিপিসহ কয়েকটি দল জাতীয় নির্বাচনের আগেই গণভোট চেয়েছে। বিষয়টির সুরাহা করতে কমিশন বিএনপি, জামায়াত, এনসিপির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক শুরু করেছে। গতাকল জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিএনপির সঙ্গে বৈঠক হবে বলে জানা গেছে।
এসব বৈঠকে সনদ বাস্তবায়নের উপায়, বিশেষ করে গণভোটের দিন এবং ভিন্নমত থাকা প্রস্তাবগুলো বাস্তবায়নের বিষয়ে দলগুলোর মতপার্থক্য কমিয়ে আনা যায় কি না, সে চেষ্টা করছে ঐকমত্য কমিশন।
সূত্রে জানা গেছে, জাতীয় সংসদে কমিশনের কার্যালয়ে জামাতের নায়েবে আমির তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করে কমিশন। আর বিকেলে এনসিপির আহ¦ায়ক নাহিদ, যুগ্ম আহ¦ায়ক জাবেদ রাসিনের সঙ্গেও ঘণ্টাব্যাপী বৈঠক হয়। সেখানে দল দুটোর নেতারা ভোটের আগে গণভোট করার পক্ষে নিজ নিজ যুক্তি তুলে ধরেন বলে জানা গেছে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) ভিত্তিতে উচ্চকক্ষ এবং তত্ত¦াবধায়ক সরকারব্যবস্থা নিয়ে সংকট নিরসন ছাড়া সংস্কার অর্থহীন বলে জানিয়েছে এনসিপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে -প্রধানমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই অন্ততপক্ষে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে -রিজভী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সংগঠনের বিধিমালায় আসছে বড় পরিবর্তন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে -মন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)