গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে নয়া উদ্যোগ, বাস্তবায়ন নিয়ে সন্দিহান নগরবাসী
, ০৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ রবি’, ১৩৯৩ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
যানজট ও গণপরিবহনে নৈরাজ্যের কারণে জনভোগান্তি ঢাকা শহরের এখন নিত্যদিনের চিত্র।
সম্প্রতি অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার পেজে জানিয়েছে, শিগগিরই সব বাস একক ব্যবস্থার অধীনে আসবে। এতে রুটে শৃঙ্খলা ফিরবে এবং ভাড়া নিয়ে প্রতারণা কমবে।
তবে সড়কে শৃঙ্খলা ফেরানোর এমন উদ্যোগ নতুন নয়। ২০১৫ সালেও বাস রুট রেশনালাইজেশনে একটি কমিটি গঠন করা হয়েছিল। পরে একাধিকবার পরীক্ষামূলকভাবে চালু হলেও নানা কারণে সেসব উদ্যোগ মুখ থুবড়ে পড়ে। যদি রুট আর স্টপেজ মেনে বাসগুলো পরিচালনা সম্ভব হয় যাত্রী সাধারণের তাহলে ভোগান্তি কমবে।
একজন পথচারী বলেন, এটি অনেক বড় সিন্ডিকেট। অন্তর্র্বতী সরকার সব বাস একক ব্যবস্থাপনায় আনতে পারলে তা অনেক বড় পাওয়া হবে। আরেকজন যাত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফেরার কথা শুনলেও বাস্তবে তা হতে দেখিনি।
যানজটমুক্ত শহরের প্রত্যাশা নগরবাসীর দীর্ঘদিনের। সড়ক থেকে যানজট কমাতে প্রতি সরকারের আমলেই নানা উদ্যোগ নেয়া হয়েছে। অন্তর্র্বতীকালীন সরকারও এর ব্যতিক্রম নয়। তবে নতুন এই নিয়ম বাস্তবে যানজট নিরসনে কতটা কার্যকর হবে- সেই প্রশ্ন রয়েই গেছে।
ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেছেন, রাজধানীতে এখন বিশৃঙ্খলভাবে বিভিন্ন কোম্পানির গাড়ি চলছে। এই গাড়িগুলোকে হয় সরিয়ে দিতে হবে, নয়তো একত্র করে রুটগুলোতে ভাগ করে দিতে হবে। কিন্তু এটি এই মূহুর্তে বাস্তবায়ন নিয়ে আমি সন্দিহান।
অপরদিকে চালক, হেলপার কিংবা যাত্রী কেউ-ই নতুন এই পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন। সবারই প্রশ্ন এবারের নিয়ম আসলেই কত দিন টিকবে। কিংবা আদৌ এর বাস্তবায়ন হবে কি না?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)