দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ক্ষতিগ্রস্ত ইসরাইলি সেনাবাহিনীতে হতাশা
, ২০ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
গাজা যুদ্ধের তীব্রতা এবং হাজার হাজার রিজার্ভ সৈন্যের তলবের ফলে, ইসরাইলি সন্ত্রাসী সেনাবাহিনী চরম হতাশায় ডুবে আছে এবং তাদের মধ্যে নির্দেশ অমান্য করা এবং সেনাবাহিনী ত্যাগের ঘটনা বহুগুণে বেড়েছে।
ইসরাইলি সেনা বাহিনীর মধ্যে অসন্তোষ, মানসিক সমস্যা এবং অবাধ্যতা চরম আকার ধারণ করেছে যা কিনা এই সেনাবাহিনীর কার্যকারিতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।
দখলদার ইসরাইলি সন্ত্রাসী সেনাবাহিনীর মানবসম্পদ বিভাগের এক জরিপ অনুসারে, মাত্র ৪২ শতাংশ অফিসার সেনাবাহিনীতে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক, যেখানে যুদ্ধের আগে এই সংখ্যা ছিল ৪৯ শতাংশ। ইসরাইলি সংবাদপত্র ইয়াদিওথ আহরনোথ সেনা কর্মকর্তাদের কর্মস্থল থেকে পালানো এবং আত্মহত্যার সংখ্যা বৃদ্ধির খবর দিয়েছে।
ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার যুদ্ধে ফিরে আসার পর, অনেক রিজার্ভ সৈন্য কর্তৃপক্ষের আদেশ মানতে অস্বীকৃতি জানাচ্ছে। সূত্র জানিয়েছে যে, উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য তাদের কমান্ডারদের বলেছে যে যুদ্ধের জন্য ডাকা হলেও তারা যাবে না। যেমন, "নাহাল" ব্রিগেডের ৩০ জন সৈন্যের মধ্যে মাত্র ৬ জন গাজায় যেতে ইচ্ছুক ছিল।
ইসরাইলের গোয়েন্দা সস্থা মোসাদের ভেতরে অসন্তোষ ও প্রতিবাদও তীব্র হচ্ছে। মোসাদের তিনজন সাবেক প্রধানসহ ২৫০ জন কর্মচারী ইসরাইলি বন্দীদের ফিরিয়ে আনার জন্য যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি আবেদনে স্বাক্ষর করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)