ক্লাসে যেতে বলায় প্রধান শিক্ষককে মারধর
ক্লাসে না গিয়ে আড্ডা দিতে নিষেধ করায় প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে সহকারী দুই শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এমনই এক ঘটনা ঘটেছে বরিশালের কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে ধর্মের শিক্ষক শহীদুল ইসলাম সাইফুল্লাহ ও শরীরচর্চার শিক্ষক মোকলেসুর রহমান ক্লাসে না গিয়ে শিক্ষক মিলনায়তনে আড্ডা দিচ্ছিলেন। ক্লাস রুটিনে শহীদুল ইসলাম সাইফুল্লাহর সপ্তম শ্রেণির সামাজিক বিজ্ঞান বিষয়ের ক্লাস ছিল। প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সাইফুল্লাহকে ক্লাসটি নিতে বলেন। কিন্তু সাইফুল্লাহ অস্বীকার করায় দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে দুজন সহকারী শিক্ষক (শহীদুল ইসলাম সাইফুল্লাহ ও মোকলেসুর রহমান) মিলে তাকে মারধর করেন।
প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ
তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক শহীদুল ইসলাম সাইফুল্লাহ বলেন, তুচ্ছ বিষয় নিয়ে প্রধান শিক্ষক আমার গায়ে হাত তোলেন। আমি ও শরীরচর্চার শিক্ষক মোকলেসুর রহমান একসঙ্গে ছিলাম। আমরা প্রধান শিক্ষকের এরকম অন্যায় আচরণের প্রতিবাদ করি। প্রধান শিক্ষক আমাদের সঙ্গে কী করেছেন তা বিদ্যালয়ের সবাই দেখেছেন। এখন তিনি ঘটনা ভিন্নদিকে নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। হামলায় আহত শিক্ষক শফিকুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সহকারী শিক্ষকদের মারধরের প্রতিবাদে প্রধান শিক্ষক শফিকুল ইসলামের অপসারণ চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) (২০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।