কোনভাবেই দেশের বন্দর বিদেশীদের কাছে ইজারা দেয়া যাবে না
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১২ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ইকোনমিক হিটম্যানদের চাপ ও পরামর্শে দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরের স্বর্নের ডিম পাড়া বুনো হাঁস খ্যাত নিউমুরিং টার্মিনালের ভূ-রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব বুঝতে না পারা সরকারি কর্মকর্তারা যদি বিদেশী প্রতিষ্ঠান বা ডিপি ওয়ার্ল্ডের হাতে টার্মিনালটি ইজারা দেয় তাহলে করুণ পরিণতি হতে পারে। বন্দর বিদেশীদের দেয়ার কস্ট-বেনিফিট এ্যানালাইসিস করতে হবে। দেশ কী দিচ্ছে এবং বিনিময়ে কী পাবে? এই মৌলিক প্রশ্নের উত্তর ইকোনমিক হিটম্যানরা দেয় না কেন?
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) ঢাকা বিশ^বিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্টুডেন্টস ফর সভরেন্টির আহবায়ক মুহম্মদ জিয়াউল হক।
জিয়াউল হক বলেন, আমাদের যে স্বপ্ন ২-৫ বছরের মধ্যে দেশের ফরেন রিজার্ভ ১০০ বিলিয়ন এবং দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করা সেটি অধরা রয়ে যাবে যদি এনসিটি বিদেশীদের কাছে ইজারা দেয়া হয়।
তিনি বলেন, এর পূর্বে আওয়ামীলীগ একটি এবং ইন্টেরিম দুইটি টার্মিনালসহ চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশীদের দেয়ার এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে দুর্ভিক্ষ টেনে আনাসহ বাংলাদেশকে সোমালিয়া-সোমলিল্যান্ড ও সুদান-ইয়েমেনের মত সংকটময় পরিস্থিতির দিকে নিয়ে যেতে চেয়েছে। আরব আমিরাত তথা ডিপি ওয়ার্ল্ডের দেশে দেশে বিচ্ছিন্নতাবাদী অতীত-বর্তমান কর্মকা- আমাদেরকে এমন বার্তাই দেয়। আমরা মনে করি- বন্দর বা এনসিটির বিষয়ে নির্বাচিত সরকার আওয়ামীলীগ কিংবা অন্তর্বর্তী সরকারকে অনুসরণ করবে না।
জিয়াউল হক বলেন, ইজারা বা কনসেশন চুক্তি এবং অপারেটর নিয়োগ এক কথা নয়। এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। বন্দর বিষয়ে কনসেশন চুক্তি হচ্ছে একটি পরনির্ভরশীল বা আফ্রিকান মডেল। সাধারণত বন্দর পরিচালনায় যারা অনভিজ্ঞ অথবা মনিব-গোলাম সম্পর্ক কিংবা দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র সাধারণত এই ৩ ধরণের রাষ্ট্র বন্দর পরিচালনায় বিদেশীদের সাথে কনসেশন চুক্তিতে যায়। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক ক্ষতি এবং বৈধভাবে বৈদেশিক মুদ্রা পাচারের পাশাপাশি বহিরাগত নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় তথ্য পাচার ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। এজন্য আমরা সরকারকে আহ্বান করবো- বিদেশী প্রতিষ্ঠানের কাছে বন্দর বা এনসিটি যাতে কনসেশনে দেয়া না হয়।
জিয়াউল হক বলেন, সিঙ্গাপুর পোর্টের মত চট্টগ্রাম বন্দরকে আমরা একটি রিজিয়নাল হাব বানাতে চাই। কিন্তু ডিপি ওয়ার্ল্ড, এপিএম টার্মিনালস, মেডলগ- এরা কখনই চায় না বাংলাদেশের চট্টগ্রাম বন্দর রিজিয়নাল হাব হিসেবে প্রতিষ্ঠিত হোক। ব্যক্তিগত স্বার্থে ও ভূ-রাজনৈতিক স্বার্থে রিজিয়নাল হাব হতে বাধা দিতেই দেশী-বিদেশী লবিস্টরা চট্টগ্রাম বন্দরকে বিদেশী সিন্ডিকেটের হাতে তুলে দিতে চাচ্ছে।
জিয়াউল হক বলেন, 'সিঙ্গাপুর ও ভিয়েতনামের বন্দরও বিদেশিরা চালায়' মর্মে অসত্য ও অর্ধসত্য তথ্য অন্তর্বর্তী সরকারের ভাড়াটে বট বাহিনী ব্যাপকভাবে ছড়িয়েছিল। অথচ বাস্তবে সিঙ্গাপুরের একটি কন্টেইনার টার্মিনালও বিদেশি অপারেটররা চালায় না। এমনকি ভিয়েতনামে কোনো টার্মিনাল এককভাবে কোনো বিদেশি কোম্পানিকে দেয়া হয়নি।
জিয়াউল হক বলেন, বন্দর বা টার্মিনাল বিদেশীদের হাতে না দিয়ে সরকার যদি দ্রুত ৫টি উদ্যোগ গ্রহণ করে- অল্পসময়ের মধ্যে বাংলাদেশের রিজার্ভ ১০০ বিলিয়নে এবং অর্থনীতি ট্রিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব হবে- (১) বন্দর বিকেন্দ্রীকরণ করা (তৃণমূল থেকে আন্তর্জাতিক ট্রেডিং ব্যবস্থা), (২) শিপিং লাইন চালু, (৩) রেমিটেন্স বাড়াতে আরবী ভাষাকে অর্থনৈতিকভাবে কাজে লাগানো, (৪) নদী-খাল খনন এবং (৫) খাদ্য নিরাপত্তার জন্য থানায় থানায় প্রয়োজন মতো হিমাগার তৈরী করার উদ্যোগ নিলে ৫ বছরের মধ্যে বাংলাদেশের চেহারা ও সক্ষমতা সম্পূর্ণ পাল্টে যাবে। ইনশায়াল্লাহ! এই ব্যাপারে স্টুডেন্টস ফর সভরেন্টির সবেষণা টিম কাজ করছে। (সংবাদ বিজ্ঞপ্তি)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












