কে হচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারক
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের ২৫তম প্রধান বিচারক ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। বর্তমান প্রধান বিচারকর অবসরের সময় ঘনিয়ে আসায় আইনাঙ্গনে জল্পনা কল্পনা শুরু হয়েছে। কে হচ্ছেন পরবর্তী প্রধান বিচারক তা নিয়ে চলছে জোর আলোচনা।
প্রধান বিচারক ড. সৈয়দ রেফাত আহমেদ ছাড়া বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ছয়জন বিচারক রয়েছেন। জ্যেষ্ঠতা অনুসারে তারা হলেন- বিচারক আশফাকুল ইসলাম, বিচারক জুবায়ের রহমান চৌধুরী, বিচারক রেজাউল হক, বিচারক এস এম ইমদাদুল হক, বিচারক এ কে এম আসাদুজ্জামান ও বিচারক ফারাহ মাহবুব। তাদের মধ্যে পরবর্তী প্রধান বিচারক হিসেবে বিচারক আশফাকুল ইসলাম ও বিচারক জুবায়ের রহমান চৌধুরীর নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। জ্যেষ্ঠতার দিক দিয়েও তারা প্রথম ও দ্বিতীয়।
সংবিধানে বলা আছে, রাষ্ট্রপতি প্রধান বিচারক নিয়োগ দেবেন। প্রধান বিচারক নিয়োগের ক্ষেত্রে সংবিধানে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে। রীতি অনুযায়ী আপিল বিভাগের বিচারকদের মধ্যে থেকে প্রধান বিচারক নিয়োগ দেওয়া হয়ে থাকে। তবে একমাত্র দেশের ২৫তম প্রধান বিচারক নিয়োগের ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ও নতুন নজির সৃষ্টি হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রধান বিচারকসহ আপিল বিভাগের ৬ জন বিচারক পদত্যাগে বাধ্য হন। উত্তাল সেই সময়ে রাজপথে ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারক ড. সৈয়দ রেফাত আহমেদকে দেশের ২৫তম প্রধান বিচারক হিসেবে নিয়োগ দেয় অন্তর্র্বতী সরকার।
বিচার বিভাগের ইতিহাসে এটি একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে স্থান পাবে বলে মনে করেন আইন বিশ্লেষকরা। কারণ, অতীতে দায়িত্ব পালন করা দেশের অন্য সব প্রধান বিচারককে আপিল বিভাগ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। বিচার বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, এবারও আপিল বিভাগ থেকেই প্রধান বিচারক নিয়োগ দেওয়া হবে। সেক্ষেত্রে বিচারক আশফাকুল ইসলাম ও বিচারক জুবায়ের রহমান চৌধুরীর মধ্যে একজন দেশের ২৬তম প্রধান বিচারক হচ্ছেন, এটা একরকম নিশ্চিত করেই বলা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)