‘কৃষি ঋণে’ গতি বাড়ানোর তাগিদ
নিজস্ব প্রতিবেদক:
চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘কৃষি ঋণে’ গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
সরকারের কৃষি নীতির পূর্ণ বাস্তবায়নের অংশ হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের ডেকে এমন নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে উচ্চ খেলাপি বিবেচনায় শিল্প ঋণে বিনিয়োগ কমানোর নির্দেশনাও দেন।
গত মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গির আলম কনফারেন্স হলে বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন গভর্নর।
বৈঠক সূত্রে জানা যায়, সভায় খাদ্যপণ্যে আমদানি নির্ভরতা কমাতে সরকারপ্রধানের কৃষিতে জোর দেওয়ার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের। দেশে যেসব খাদ্য উৎপন্ন হচ্ছে সেসব পণ্য যাতে বিদেশ থেকে আমদানি করতে না হয় সে লক্ষ্যে টার্গেট ভিত্তিক কৃষি ঋণ বৃদ্ধি করতে বলা হয়। চলমান কৃষি স্কিমগুলোর পূর্ণ বাস্তবায়ন ও স্বাভাবিক লোনের ক্ষেত্রে কৃষির ওপর বিশেষ দৃষ্টি বাড়ানোর কথা বলা হয় সভায়।
পাশাপাশি যেসব ব্যাংক কৃষি ঋণের ক্ষেত্রে এগিয়ে রয়েছে তাদের সাধুবাদ জানানো হয়। চলমান সংকট মোকাবিলায় নতুন পদক্ষেপ নিতে বলা হয়েছে। পাশাপাশি যেসব ব্যাংক কৃষি ঋণের প্রতি উদাসীনতা দেখাচ্ছে তাদের কড়া বার্তাও দেন গভর্নর।
এদিকে চলতি অর্থবছরে ৩১ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা ঠিক করে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এটি গত ২০২১-২২ অর্থবছরের চেয়ে ৮.৮৮ শতাংশ বেশি।
চলতি অর্থবছরে ফসল ও সবজি চাষে ৩০ হাজার ৯১১ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ ঋণের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ১১ হাজার ৭৫৮ কোটি এবং বেসরকারি ব্যাংক ১৯ হাজার ১৫৩ কোটি টাকা বিতরণ করবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।