কৃষক পর্যন্ত পৌঁছে না লাভ
নিজস্ব প্রতিবেদক:
বাজারে তরমুজের দাম অনেক বেশি হলেও কৃষকরা এই লাভ পাচ্ছেন না। কারণ প্রান্তিক কৃষকদের তরমুজ উৎপাদনে ও পাইকারদের কাছে তরমুজ পৌঁছে দিতে খরচ পড়ে যায় অনেক বেশি। এদিকে লাভবান হচ্ছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা।
প্রান্তিক কৃষকরা স্থানীয় মহাজন ও এনজিও থেকে ঋণ গ্রহণ করে তরমুজ চাষ করে থাকেন। বাজারে ভালো দামে তরমুজ বিক্রি করতে না পারলে নিজের জমি বিক্রি করে ঋণ পরিশোধ করতে হয় তাদের। শ্রমিক ও পরিবহন খরচ মিটাতে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যায়, আবার সঠিক সময় বাজার না ধরতে পারলে কম টাকায় বিক্রি করতে হয়। এদিকে পাইকার ও বেপারীরা তরমুজ কেনার চেয়ে পরিবহন খরচ বেশি হয় বলে জানান।
সরজমিনে গিয়ে দেখা যায়, বড় চাষিরা তরমুজ ফল উঠানোর সময় মাঠ থেকে গাড়িতে উঠাতে শ্রমিকদের প্রতি তরমুজ প্রতি এক টাকা ৫০ পয়সা টাকা করে খরচ হয়। এরপর স্থানীয় বাজারে নিতে হয় ট্রলিতে করে সেখানে প্রতি তরমুজ ৪ টাকা করে ভাড়া দিতে হয়। এরপর ট্রলারে করে বাজারে নেওয়ার জন্য ট্রলার ভাড়া করতে হয় সেখানে ২০ থেকে ২৫ টাকা লাগে, এরপর ট্রলারে লোড করার সময় শ্রমিকদের ২ টাকা দিতে হয়। আবার ট্রলার থেকে তরমুজ পাইকারদের দোকান অথবা গাড়িতে উঠাতে এক টাকা ৫০ পয়সা করে শ্রমিকদের খরচ দিতে হয়। এরপরে ঢাকা অথবা উত্তর অঞ্চলের যে কোন জায়গায় নিতে একটি মাঝারি সাইজের ট্রাক ভাড়া করতে হয়। ৩৫ থেকে ৪০ হাজার টাকায় ভাড়ায় চলে যায়। এরপরে বাজার যদি ভালো না পাওয়া যায় তাহলে কম দামে তরমুজ বিক্রি করে লসের বোঝা মাথায় নিয়ে বাড়িতে ফিরতে হয় অনেককে।
আবার প্রান্তিক চাষিরা তাদের নিজ মাঠ থেকে তরমুজ বেপারি বা পাইকারদের কাছে সরাসরি বিক্রি করে দেয়। এতে করে তরমুজ খুব কম মূল্যে বিক্রয় করতে হয় প্রান্তিক চাষিদের। এদিকে মাঝারি সাইজের চাষিরা মাঠ থেকে তরমুজ তুলে নিয়ে স্থানীয় বাজারে পাইকারদের কাছে বিক্রি করে। সেখানেও বেপারী ও পাইকারদের সিন্ডিকেটের কারণে কম মূল্যে বিক্রয় করতে হয়। এতে করে কৃষকদের পরিশ্রমের লাভের অংশ চলে যায় পাইকার ও বেপারীদের কাছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, তরমুজ চাষে সাধারণত বড় চাষি, মাঝারি চাষি ও প্রান্তিক চাষি হয়ে থাকে। এখানে যার যার সামর্থ্য অনুসারে চাষ করে থাকে। এক্ষেত্রে প্রান্তিক চাষিরা ব্যাপারীদের কাছে বিক্রি করে। তারা কৃষকদের কাছ থেকে দরদাম করে তরমুজ কেনে। সড়কপথে তরমুজ নিতে খরচ বেশি বলে তারা কৃষকদের দাম কম দিচ্ছে। এতে করে প্রান্তিক কৃষকরা দাম কম পাচ্ছে। আমাদের পরামর্শ থাকবে পাইকাররা যেন সিন্ডিকেট করতে না পারে। আমরা অত্যন্ত সজাগ রয়েছি যে কোনো বিষয়ে আমরা কৃষকদের পাশে রয়েছি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।