কুড়িগ্রামের চরাঞ্চলে বেড়েছে ভুট্টা চাষ
, ২১ এপ্রিল, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রামের চরাঞ্চলে বেড়েছে ভুট্টা চাষ। কম খরচ ও পরিচর্যায় ভুট্টা চাষ হওয়ায় অন্য ফসলের তুলনায় আগ্রহ বেড়েছে চাষিদের। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। বাজারে ভুট্টার চাহিদা ভালো থাকায় লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলার প্রত্যন্ত চরাঞ্চলে নদ-নদীর অববাহিকায় ভুট্টা চাষ ভালো হয়েছে। গত বছরের তুলনায় ১২২০ হেক্টর বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের সেকেন্দার আলী বলেন, ‘আমি ৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। ধান চাষের চেয়ে ভুট্টায় খরচ কম, লাভ বেশি। এ ছাড়া ভুট্টা গাছের রোগবালাই খুব কম। ভালো পরিচর্যা করলে ফলন ভালো পাওয়া যায়।
নাগেশ্বরী উপজেলার সঞ্জুয়ারভিটা গ্রামের আশরাফুল ইসলাম বলেন, ‘আমি ২ বিঘা জমিতে আবাদ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। এক সপ্তাহের মধ্যে ভুট্টা ঘরে তুলতে পারবো। প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে ৫-৬ হাজার টাকা। বিঘাপ্রতি খরচ বাদে ১৮-২৫ হাজার টাকা লাভ হবে।’
কুড়িগ্রাম সদর উপজেলার কদমতলার চরাঞ্চলের কৃষক হযরত আলী জানান, তিনি ১০ বিঘা জমিতে চাষ করেছেন। নিজের জমির পাশাপাশি অন্যের জমি লিজ নিয়ে চাষ করে আসছেন। এ বছর আগাম চাষ করে ভালো ফলন হয়েছে।আগামীতে চাষের পরিধি বাড়াবেন তিনি।
কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘চলতি মৌসুমে জেলায় ১৬ হাজার ৭৭৪ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। যা গত বছরের তুলনায় ১২২০ হেক্টর বেশি। ভুট্টা চাষে উদ্বুদ্ধ করা এবং সার-বীজসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ায় তারা ভুট্টা চাষে ঝুঁকেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)