কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন
, ২৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৬ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
কুষ্টিয়া সংবাদাদতা:
সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পরে সকাল সাড়ে ৯টার দিকে ওই কার্যালয়ে যান জেলা প্রশাসক ইকবাল হোসেন। সকাল ১০টার দিকে সেখানে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন।
হাদির লড়াইটা যেন আমরা পরিপূর্ণ করতে পারি: আখতার
কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, ভবনের পেছন দিকের জানালা দিয়ে আগুন দেওয়া হয়।
নিরাপত্তারক্ষী রাজ্জাক বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। আমি তখন দুইতলায় ছিলাম। ধোঁয়া ও আগুনের গন্ধে নিচে নেমে আগুন দেখতে পাই।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান বলেন, আমাদের জেলা সার্ভার স্টেশন অফিসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বর্তমানে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের অফিসের পেছনে জানালা দিয়ে আগুন দিয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় আমরা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ করব।
সদর উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ বলেন, আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্টোর রুমের পেছনের জানালার পাশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। ঘটনার পর থেকে আমরা অফিসের নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করেছি।
কুষ্টিয়া পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, জেলা নির্বাচন অফিসে একটা দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নিচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু কাগজপত্র পুড়েছে। তবে ভালো বিষয় হচ্ছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে এখানকার স্টাফরা নিভাতে সক্ষম হয়েছেন। আমরা সবদিক বিবেচনা করছি। এটা কোনো নাশকতার ঘটনা, না কি এক্সিডেন্টলি তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)