কুকুরের কামড়ে আহত অর্ধশত, এলাকায় আতঙ্ক
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১০ মে, ২০২৩ খ্রি:, ২৭ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অর্ধশত আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন ও কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গতকাল দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল থেকে কুকুরের কামড়ানো রোগীরা জরুরি বিভাগে আসতে শুরু করে। দুপুর পর্যন্ত ৪৮ রোগী হাসপাতালে এসেছেন।
ডা. জান্নাতুল ফেরদৌস আরও বলেন, আহতদের মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি। পাশাপাশি নারী-পুরুষও চিকিৎসার জন্য এসেছেন। যাদের অবস্থা বেশি আশঙ্কাজনক তাদের উন্নত চিকিৎসার জন্য গাজীপুর ও ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
একই এলাকার মূলগাঁও গ্রামের বাসিন্দা কুকুরের কামড়ে আহত আড়াই বছরের শিশু ইব্রাহীমের বাবা আব্দুল গাফফার বলেন, আমার ছেলে ঘর থেকে বেড়িয়ে বাড়ির গেটে যেতেই পাগলা কুকুর কামড়ে ধরে। তার চিৎকার শুনে বেরিয়ে দেখি এ অবস্থা। ভয়ে কেউ এগিয়েও আসে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)