ছাত্রদল-যুবদল নেতাদের প্রশ্ন:
কীভাবে এখনো বহাল আছে আইজিপি?
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিডিআর হত্যাকা-ের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নাম আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ।
আইজিপিকে অপসারণের দাবিতে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল। এই সময়সীমা আজ রাতে (শনিবার) শেষ হবে জানিয়ে সংগঠনটি বলেছে, এর মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন সংগঠনের নেতাকর্মীরা। এদিন সাবেক এমপি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর হাত ধরে রাজনীতিতে আসা শতাধিক ছাত্রদল ও যুবদল নেতা এই কর্মসূচিতে অংশ নেন। এসময় তারা ‘বিচার চাই-বিচার চাই, পিন্টু হত্যার বিচার চাই। ফাঁসি-ফাঁসি-ফাঁসি চাই, বাহারুলের ফাঁসি চাই। আমার ভাই কবরে খুনি কেন বাহিরে সহ নানা স্লোগান দেন।
মানববন্ধনে যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, অন্তর্র্বতী সরকারের স্বাধীন তদন্ত কমিশন বিএনপি–জামায়াত বা এনসিপি গঠন করেনি; এটি অন্তবর্তী সরকারের গঠিত কমিটি। সেই কমিটির তদন্ত প্রতিবেদনে সাবেক এসবিপ্রধান ও বর্তমান আইজিপি বাহারুল আলমের নাম দেখে আমরা হতবাক। নতুন বাংলাদেশের পুলিশপ্রধান হিসেবে তার নাম আসা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
তিনি বলেন, আমাদের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এখনো শেষ হয়নি, কিন্তু আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি আইনকে সম্মান করে। আজ রাত ১২টার মধ্যে আইজিপিকে অপসারণ না করা হলে আমরা আবারও প্রেসক্লাবে আসব এবং পরে পুরান ঢাকাবাসী কঠোর আন্দোলনে নামব।
রফিক আহমেদ ডলার অভিযোগ করেন, হাসিনা সরকারের নির্দেশে ভারতের ষড়যন্ত্রের অংশ হয়ে বাহারুল আলম ঢাকা-৭ ও ৮ আসনের ছাত্রদল-যুবদল-মহিলাদল নেতাকর্মীদের নাম মিথ্যা মামলায় ঢুকিয়েছেন। এসবিপ্রধান হিসেবে নিরপেক্ষ রিপোর্ট দেওয়ার দায়িত্ব থাকলেও তিনি তা করেননি। বরং পিন্টু ভাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠিয়ে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়।
তিনি দাবি করেন, বিডিআর ম্যাসাকারে ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যার বিচার যেমন চাই, তেমনি পিন্টু ভাইয়ের হত্যার বিচারও চাই। বাহারুলকে অপসারণ ও গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না।
শহীদ পিন্টু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আলমগীর কবির সেলিম বলেন, ১৬ বছর খুনি হাসিনার নির্যাতনের পর আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এখনো কেন তার দোসররা রাষ্ট্রযন্ত্রে থাকবে?’
তিনি আরও বলেন, আমরা আইজিপির বিরুদ্ধে অভিযোগ আনিনি। অভিযোগ এনেছে স্বাধীন তদন্ত কমিশন। অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে তার পদত্যাগ করা উচিত ছিল।
সংগঠনের উপদেষ্টা সাঈদ হাসান মিন্টু বলেন, বিডিআর হত্যাকা-কে কেন্দ্র করে নাসিরউদ্দিন পিন্টুকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে পরিকল্পিতভাবে জেলহত্যা করা হয়েছে। এ ঘটনায় বর্তমান আইজিপিসহ সংশ্লিষ্ট সবাইকে গ্রেপ্তার করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এসএসসিতে বাড়তি নম্বর দিলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা -শিক্ষামন্ত্রী
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি স্কুলে নেয়া হয় মাসিক বেতন, শ্রেণিকক্ষেই প্রাইভেট পড়ান শিক্ষকরা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশিকে বিএসএফের গুলি, ভারতীয়কে ধরে আনল স্থানীয়রা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভয়ানক মাদক কিটামিন প্রস্তুতের ল্যাবসহ ৩ জন চীনা নাগরিক গ্রেপ্তার
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাহীশূন্য দুদকে স্থবিরতা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ৪ শতাধিক স্থাপনা উচ্ছেদ
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে আবার মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পে-স্কেলের দাবিতে প্রধানমন্ত্রীকে দেয়া স্মারকলিপিতে যা আছে
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে -অর্থমন্ত্রী
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইকোর্টের বিচারকাজ চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এখনই অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে না সরকার
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












