কিশোরীদের নিয়ে পর্নোগ্রাফি, গ্রেফতার ১
একাধিক চাইল্ড পর্নোগ্রাফি কন্টেন্ট তৈরি, এ কাজে শিশুদের বাধ্য করা, স্থিরচিত্র ও ভিডিও ধারণ এবং সংরক্ষণ করে তা অনলাইন মাধ্যমে সরবরাহের অভিযোগে ইনজামুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৩১ মে গাজীপুর জেলার জয়দেবপুর থানার ভবানীপুরের বানিয়ার চালা এলাকায় একটি টেক্সটাইল মিলের অফিস তাকে গ্রেফতার করে সাইবার পুলিশ।
মামলার বাদী সাইবার পুলিশ সেন্টারের উপপুলিশ পরিদর্শক ইমরান আহাম্মেদ বলেন, ‘গুগল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই পর্নোগ্রাফি তৈরির বিষয়টি চিহ্নিত করা হয়। এরপর গুগল থেকে আমাদের কাছে তথ্য পাঠানো হয় যে, বাংলাদেশে এক ব্যক্তি ইমেইল ব্যবহার করে চাইল্ড পর্নোগ্রাফি কন্টেন্ট তৈরি করে বিভিন্ন মাধ্যমে সরবরাহ করছে। পরে আমরা টেকনোলজির সহযোগিতায় তাকে খুঁজে পাই এবং গ্রেফতার করি।’
ঢাকার নিম্ন আদালতের শাহজাহানপুর থানার নিবন্ধন কর্মকর্তা শাহ আলম জানান, এ ঘটনায় গত ১ জুন ইনজামুলের বিরুদ্ধে পল্টন থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে হাজির করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আসামি তার অপরাধ স্বীকার করে। এরপর সাইবার পুলিশ সেন্টারের উপপুলিশ পরিদর্শক ইমাম মেহেদী আদালতে ১৬৪ ধারায় ইনজামুলের জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। পরে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করে। এ মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ জুলাই দিন ধার্য করে আদালত। ইনজামুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল চাইল্ড পর্নোগ্রাফি কন্টেন্ট তৈরির বিষয়বস্তু নিয়ে গুগল একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বাংলাদেশে চাইল্ড পর্নোগ্রাফি কন্টেন্ট তৈরি করা হচ্ছে এবং এতে শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়েছে এমন একটি বার্তা আসে সাইবার পুলিশ সেন্টারের কাছে। ১৬ মে ঘটনাটি অনুসন্ধানের জন্য সিআইডিকে নির্দেশ দেওয়া হয়। পরে এ বিষয়ে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অধীন সাইবার মনিটরিং সেল বিষয়টি পর্যালোচনা করে জানতে পারে বাংলাদেশে বসবাসকারী এক ব্যক্তি গত ৮ জানুয়ারি একটি মোবাইল ফোন ব্যবহার করে ইমেইলের মাধ্যমে কয়েকটি চাইল্ড পর্নোগ্রাফি কনটেন্ট ও ভিডিও তৈরি করেছে। সন্দেহভাজন ওই ব্যক্তি তার দুটি জি-মেইল আইডির মাধ্যমে সেসব কনটেন্ট গুগল ড্রাইভে সংরক্ষণ করেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে জিমেইল আইডি ও মোবাইল ব্যবহারকারী ইনজামুল ইসলামকে শনাক্ত করা হয়। এরপর গত ৩১ মে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ও সাইবার পুলিশ সেন্টারের উপপুলিশ পরিদর্শক এস আই ইমরান আহাম্মেদ গাজীপুর জেলার জয়দেবপুর থানার ভবানীপুরের বানিয়ার চালা এলাকায় মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলস থেকে ইনজামুল ইসলামকে গ্রেফতার করে।
সাইবার পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইনজামুল ইসলাম একাধিক চাইল্ড পর্নোগ্রাফির কন্টেন্ট তৈরি, এসব কন্টেন্ট তৈরিতে শিশুদের বাধ্য করা, স্থিরচিত্র ও ভিডিও ধারণ, সংরক্ষণ ও অনলাইন মাধ্যমে সরবরাহ করার বিষয়ে জড়িত থাকার কথা স্বীকার করে। তার মোবাইল ফোন পর্যালোচনা করে দেখা যায়, মোবাইলে লগইন অবস্থায় বিভিন্ন নামে ছয়টি ইমেইল আইডি পাওয়া যায়। ওই ইমেইল আইডিগুলোতে বিভিন্ন শিশু ও পূর্ণবয়স্ক ব্যক্তিদের পর্নোগ্রাফি কনটেন্ট পাওয়া যায়।
পুলিশ জানায়, আসামি ইনজামুলের এই অনৈতিক কাজের শিকার শিশুদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইনজামুল শিশুদের ব্যবহার করে অনৈতিক কাজের মাধ্যমে ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২’ এর ৮(১)/৮(২)/৮(৩)/৮(৬) ধারায় অপরাধ করেছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।